গাজায় ক্ষুধার্ত মানুষের উপর গুলি, ত্রাণ নিতে গিয়ে ২৪ জনের মৃত্যু, একদিনে ইজরায়েলি হামলায় নিহত ৫১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আবারও ইজরায়েলি হামলায় প্রাণ হারাল ৫১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৩ বছর ধরে চলছে ইজরায়েল-হামাস যুদ্ধ। যুদ্ধ থামার নাম নেই। ইজরায়েলি হামলায় গাজায় রীতিমতো মৃত্যু মিছিল পড়ে গিয়েছে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আবারও ইজরায়েলি হামলায় প্রাণ হারাল ৫১ জন। যার মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে ত্রাণ নিতে গিয়ে। আর ২৭ জনের মৃত্যু হয়েছে গাজায়। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও আটজনের। সোমবার (২৫ আগস্ট) একটি আন্তর্জাতিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। গত ৬ অগস্ট থেকে আবারও গাজা শহরে সামরিক অভিযান শুরু করেছে ইজরায়েল। 

যার পর থেকে এখনও পর্যন্ত গাজার জেতুন, সাবরা মহল্লায় প্রায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে যে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে রয়েছে। তাদের বের করা যায়নি। গতকাল এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানিয়েছে, ইজরায়েলি বাহিনীর টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে গাজার অধিকাংশ এলাকায় এখনও উদ্ধারকাজ শুরু হয়নি।যার কারণে ত্রাণ সহায়তাও পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই অনেক নিখোঁজ রয়েছেন। এদিকে এত মানুষ আহত হওয়ার কারণে হাসপাতালগুলিতে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে, আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ইজরায়েল বাহিনীকে পরাস্ত করতে অক্ষম ফিলিস্তিনি সামরিক বাহিনী। 

ইজরায়েলের চলমান অভিযান আরও গভীর উদ্বেগ তৈরি করছে। গাজার কোথাও নিরাপদ এলাকা এখন আর অবশিষ্ট নেই। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গা তেই বেসামরিক মানুষকে লক্ষ্য করে ইজরায়েল বোমা নিক্ষেপ করছে। গাজা পুরো দখল করতে এখন ইজরায়েলের সামরিক বাহিনী ট্যাংক নিয়ে সাবরা এলাকায় প্রবেশ করছে। প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে। এখন পুরো গাজা শহর ধ্বংস করতে চাইছে ইজরায়েল। ইজরায়েল-হামাসের এই তিন বছর যুদ্ধকালীন সময়ে অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয়েছে ২৮৯ জনের, এর মধ্যে ১১৫ জন শিশু রয়েছে। 

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল