ফুটবল খেলা চলাকালীন হাড়হিম ঘটনা, কেন্টাকিতে ১৪ বছর বয়সী কিশোরের গুলিতে জখম ১

ফুটবল খেলার সময় দুই বন্ধুর প্রচণ্ড ঝামেলা। রেগে গিয়ে এক বন্ধু আরেকজনের উপর চালিয়ে দিল গুলি। গ্রেফতার ১৪ বছর বয়সী কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! ফুটবল খেলার সময় দুই বন্ধুর প্রচণ্ড ঝামেলা। রেগে গিয়ে এক বন্ধু আরেকজনের উপর চালিয়ে দিল গুলি। গ্রেফতার ১৪ বছর বয়সী কিশোর। গত শুক্রবার (২২ অগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এই ঘটনাটি ঘটেছে। যেখানেই একটি হাইস্কুলের ফুটবল প্লে গ্রাউন্ডে ফুটবল টুর্নামেন্টের সময় চলল এলোপাথাড়ি গুলি। গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেফতার ১৪ বছর বয়সী নাবালক। ঘটনাটি ঘটেছে, একটি প্রতিবেদন বলছে, সম্প্রতি কেন্টাকির মেফিল্ডে মাঠে মেফিল্ড এবং গ্রেভস হাই স্কুলের মধ্যে “ব্যাটল অফ দ্য বার্ডস” ফুটবল টুর্নামেন্ট চলছিল। আর ঘটনার দিন ছিল এই টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল।

তখনই ওই নাবালক এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে স্বাভাবিকভাবেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড়রা আতঙ্কে রুদ্ধ শ্বাসে ছোটাছুটি শুরু করে। তাঁরা ফুটবল মাঠ থেকে আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকে। নিরাপত্তার কারণে খেলাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। এই গোলাগুলির সময় ১৮ বছর বয়সী এক কিশোরের শরীরের উপরের অংশে গুলি লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তিনি কেন্টাকির ফার্মিংটনের বাসিন্দা। বর্তমানে গুলি চালানোর কারণ তদন্ত করছে পুলিশ। অপরাধ প্রত্যক্ষ করেছেন বা এ সম্পর্কে তথ্য পেয়েছেন এমন কাউকে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে মেফিল্ড পুলিশ।

তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে গুলিবর্ষণের কারণ হিসেবে পুলিশ বলেছে, “তদন্তে জানা গিয়েছে যে, ভুক্তভোগী এবং অন্য একজন কিশোরের মধ্যে শারীরিক ঝগড়ার পর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অপরাধী কিশোর গুলি চালিয়েই ভয় পেয়ে অস্ত্র ছুঁড়ে ফেলে দেয়। ইতিমধ্যেই সন্দেহভাজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হামলার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পর মেফিল্ড ইন্ডিপেন্ডেন্ট স্কুলস রবিবার তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি জারি করে আশ্বস্ত করে জানিয়েছে যে, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুস্থতা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল