Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: চলতি বছরের অর্ধের সময় পেরিয়ে গিয়েছে। ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। নির্বাচনে থই পেতে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে সব দল। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলেই এই মুহূর্তে বাড়াচ্ছেন জনসংযোগ, বদল চলছে প্রতিটি দলেরই বিভিন্ন পদে।

বিধানসভা ভোটকে মাথায় রেখেই চলছে দলের খোলনলচে বদলানোর কাজ। এবার ভোটের আগে আলিপুরদুয়ারে দলীয় নেতৃত্বে বড়সড় বদল আনল তৃণমূল। এই জেলায় মোট আটটি সাংগঠনিক ব্লক রয়েছে। আটটির মধ্যে বদল আনা হয়েছে পাঁচটিতে। এই পাঁচ ব্লকের সভাপতি পরিবর্তন করা হয়েছে।

যেমন আলিপুরদুয়ার-২ ব্লকে  আগে সভাপতি ছিলেন পরিতোষ বর্মন। তার জায়গায় এবার এসেছেন জ্যোতি দাস অধিকারী। পরিতোষ বর্মন এখন সামাল দিচ্ছেন ডিপিএসসির চেয়ারম্যান পদ। দুটি পদেরর দায়িত্ব সামলানো মুখের কথা নয়। তাই মনে করা হচ্ছে দায়িত্বভার খানিক কমাতেই ব্লক সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে তাঁকে।

পাঁচটি ব্লকের মধ্যে রয়েছে কুমারগ্রাম ব্লক। সেখানে ধীরেশচন্দ্র রায়ের পরিবর্তে ব্লক সভাপতি করা হয়েছে সুদয় নার্জিনারীকে। একই চিত্র কালচিনি ব্লকেও। সেখানে তৃণমূলের সভাপতি পদ থেকে কার্যত বাদ দেওয়া হয়েছে অসীম লামাকে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল তাই তাঁর জায়গায় এনেছেন পেমা লামাকে।

এতদিন পর্যন্ত মাদারিহাটে ব্লক সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। এবার তাঁকে সভাপতি পদ থেকে ওব্ব্যাহতি দেওয়া হয়েছে। নতুন সভাপতি হয়েছেন একসময়ের তৃণমূলের যুব সভাপতি  বিশাল গুরুংকে। ফালাকাটা টাউন ব্লকের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভব্রত দে’কে। তাঁর জায়গায় এসেছেন রাজু মিশ্র।

পাঁচটি ব্লকে সভাপতি পদে বসল আসলেও পরিবর্তন আসেনি আলিপুরদুয়ার-১, ফালাকাটা (গ্রামীণ) ও আলিপুরদুয়ার টাউন এই তিনটি ব্লকে। এগুলিতে একই ব্লক সভাপতির অধিনায়কত্বে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তৃণমূলী ব্যাটাররা। আগামী বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়াড়ে তৃণমূল যেন ভাল ফল করতে পারে সেই চেষ্টাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় কর্মীরা।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের