টিভিকে কর্মীকে মারধর বাউন্সারদের, তামিল সুপারস্টার বিজয়-সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

রাজনীতিতে নামতে না নামতেই ঝামেলায় জড়ালেন থালাপতি বিজয়। তামিল সুপারস্টার তথা উদীয়মান রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে নামতে না নামতেই ঝামেলায় জড়ালেন থালাপতি বিজয়। তামিল সুপারস্টার তথা উদীয়মান রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ অগস্ট মাদুরাই তে অভিনেতার দলের তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলন ছিল। যেখান থেকে তিনি ঘোষণা করেছেন যে, ২০২৬ সালে তামিল নাড়ুর মাদুরাই দক্ষিণ থেকে তিনি তাঁর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও ইতিমধ্যেই তাঁর দল তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের নাম ঘোষণা করে দিয়েছেন। রাজনীতিতে নামার আগেই ছবির কাজ শেষ করেছেন অভিনেতা। জানিয়েছেন, আগামী কয়েক বছর তিনি আর কোনও ছবিতে অংশ নেবেন না। সেইমতো ছবির কাজ সেরে আগামী বছর ভোটে লড়ার প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। আপাতত তাঁর দল বিজেপি বা কংগ্রেস কোনও দলের সঙ্গেই যোগ দিচ্ছেন না। সম্পূর্ণভাবে একা এই দলের হয়ে লড়বেন অভিনেতার দল। এর মধ্যেই অভিনেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হল।

জানা গিয়েছে, গত ২০ অগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেই ভিড়ের মধ্যে থালাপতি বিজয়ের বাউন্সার রা TVK-এর একজন কর্মীকে জোর ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগে ভিত্তিতে বিজয় এবং আরও ১০ জনের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে। শরৎকুমার এই আঘাতের ফলে জোরে বুকে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান বলে অভিযোগ। শরৎকুমার পেরামবালুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। যেখানে তিনি বলেছেন যে, টিভিকে প্রধান বিজয়ের বাউন্সাররা তাঁকে মারধর করেছে। কুন্নম পুলিশ বিজয় এবং তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার দিন বিজয়ের দলের রাজ্য সমাবেশে প্রায় দেড় লক্ষেরও বেশি লোকের বসার ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও অভিনেতাকে এক বার চোখে দেখার জন্যে এই অনুষ্ঠানস্থলে ভোর থেকে ভিড় জমাতে শুরু করেছিল। ওইদিন বিজয় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিলেন। কিন্তু দলের পথচলা শুরু হতে না হতেই দলের মধ্যে গোষ্ঠীদন্দ্ব শুরু।

অভিনেতার বাউন্সারদের বিরুদ্ধে নাকি তাঁর দলেরই কর্মী মামলা দায়ের করলেন, তবে অভিনেতা বিজয় এখনও এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেননি। সেদিনের সেই সম্মেলনের একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল।একটি ভাইরাল ক্লিপে দেখা হয়েছেন, একজন ভক্ত বিজয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিপজ্জনকভাবে রেলিং থেকে ঝুলছিলেন। দীর্ঘ র‌্যাম্প ধরে ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তখন পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা ভক্তকে তার নিরাপত্তার জন্য নেমে আসতে বোঝানোর চেষ্টা করছেন। এরপর তাকে দেখতে পেয়ে, বিজয় এগিয়ে আসেন, এবং অভিনেতার কথায় ভক্ত রেলিং থেকে নামেন। আরেকজন ভক্ত নিরাপত্তা ভেঙে বিজয়ের কাঁধ ধরেন এবং উত্তেজনায় লাফিয়ে পড়েন এবং পরে তাকে পিছনে টেনে নিয়ে যান। ৫১ বছর বয়সী এই অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে, যেখানে প্রশান্ত, যোগী বাবু, প্রভু দেবা, মোহন, জয়রাম, আজমল আমির, বৈভব, প্রেমগি আমারেন, স্নেহা এবং লায়লা অভিনয় করেছেন।এরপর বিজয়ের ‘জন নায়াগন’ রয়েছে, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের