ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড বাংলার কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছেন বাংলার মেয়ে কোয়েল বর। হাওড়ার বাসিন্দা ৫৩ কেজি বিভাগে বিশ্বরেক্রড করেছেন তিনি। তাঁর সাফল্যে খুশি গোটা বাংলা। কোয়েল বরকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, কোচ – সকলকে জানাই শুভেচ্ছা। আগামীদিনে কোয়েল আরো ভালো খেলবে, অলিম্পিক্সে পদক জিতে বাংলার মুখ আরো উজ্জ্বল করবে, এই প্রত্যাশা আমি করি। ওর যে কোনো দরকারে রাজ্য সরকার ওর পাশে থাকবে।

 

জানা গিয়েছে, চলতি বছরে গুজরাতে চলছে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতায় বঙ্গের নাম উজ্জ্বল করেছেন হাওড়ার বাসিন্দা কোয়েল। ১৭ বছরের কোয়েল ৫৩ কেজি বিভাগে ১৯২ কেজি ভারোত্তোলন করে রেক্রড করেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেই ১০৭ কেজি ভারোত্তোলন করে সে। তাঁর এই পারফরম্যান্স নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। হাওড়ায় মুরগির মাংস বিক্রেতার মেয়ে কোয়েল ইউথ ছাড়াও জুনিয়র বিভাগেও সোনা জিতেছেন। রেকর্ড গড়েও কোয়েল জানিয়েছেন, বিশ্বরেকর্ড করাই তাঁর লক্ষ্য ছিল। অনুশীলনের সময়ে ১০৭-১০৮ কেজি ওজন নিয়মিত তুলতেন। তাই রেকর্ডের হতই। আমি ১০৯ কেজি তুলতে পারতাম। কিন্তু অল্পের জন্য পারলাম না।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল