ছোট্ট তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে মেরে আত্মহত্যার চেষ্টা, সৌদিতে ধৃত হায়দরাবাদের মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিজের গর্ভজাত ছোট্ট তিন শিশুসন্তানকে বাড়ির বাথটবে ডুবিয়ে মারার পর আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করলেন সন্তানঘাতী মা। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। নিজের তিন শিশু সন্তানকে নিষ্ঠুরভাবে খুন করার দায়ে হায়দরাবাদের বাসিন্দা সৈয়দা হুমেরা আমরীনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

সৌদি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃত সৈয়দা হুমেরা আমরীন হায়দরাবাদের মোহাম্মদি লাইন্সের (এইডি লাইন্স) বাসিন্দা। সম্প্রতি ছোট্ট তিন শিশু সন্তান সাদিক আমেদ (৭) আদিল আমেদ (৭) ও ইউসুফ আমেদকে (৩) নিয়ে ঘুরতে সৌদি আরবে এসেছিলেন। তাঁর স্বামী মোহাম্মদ শাহনওয়াজ কর্মসূত্রে আল খোবার শহরে থাকেন। গত মঙ্গলবার কাজ থেকে বাড়ি ফিরেই শাহনজওয়াজ  চোখে যা দেখেন, তা প্রথমে বিশ্বাস করতে পারেননি। বাথটবে নিথর অবস্থায় তিন শিশু সন্তানকে ভাসতে দেখেন। ততক্ষণে তিন জনেরই মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশের গোচরে আনেন ভয়ঙ্কর ঘটনাটি। নৃশংস ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিন সন্তানকে খুন করার অপরাধে আটক করে শাহনওয়াজের স্ত্রী সৈয়দা হুমেরা আমরীনকে।’

পুলিশকে শাহনওয়াজ জানান, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন হুমেরা। নানা কারণে তাঁকে সন্দেহ করতেন। সম্প্রতি ভিসা নিয়ে তিন সন্তানকে সঙ্গে করে সৌদি আরবে আসেন। বেশ কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়াবহ হবে, তা ভাবতে পারেননি।   সৌদি পুলিশের তদন্তকারীরা ইতিমধ্যেই ওই ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ শুরু করেছেন। শুধু পারিবারিক বিরোধের জেরে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নাকি অন্য কোনও কিছু রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল