গাড়ি চাপা দিয়ে ২ জনকে হত্যা, প্রাক্তন বিগবস প্রতিযোগীর ১ বছরের কারাদণ্ড

৭ বছর ধরে চলা মামলায় এক বছরের কারাদণ্ড হল প্রাক্তন বিগবস প্রতিযোগী মোহাম্মদ কাইয়ুম ওরফে লোবো-র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ বছর ধরে চলা মামলায় এক বছরের কারাদণ্ড হল প্রাক্তন বিগবস প্রতিযোগী মোহাম্মদ কাইয়ুম ওরফে লোবো-র। তিনি একজন খ্যাতনামা টিভি উপস্থাপক ছিলেন। ১ বছরের কারাদণ্ডের পাশাপাশি সাড়ে ১২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। লোবো ‘বিগবস ৫’ তেলুগু সংস্করণের একজন প্রতিযোগী ছিলেন। ২০১৮ সালে ঘটে যাওয়া একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনায় অভিযুক্ত হওয়ার কারণে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে জনগামা আদালত। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আদালত তাঁকে ১২,৫০০ টাকা জরিমানাও করেছে। জানা গিয়েছে, ২০১৮ সালের মে মাসে লোবো তার গাড়িতে করে হায়দরাবাদ যাচ্ছিলেন, নালগোন্ডার কাছে একটি অটোর সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়।

আর সেই ঘটনায় অটোতে থাকা দুই যাত্রী-মেদ্দে কুমার এবং পেম্বার্থি মানেম্মার মৃত্যু হয়। ঘটনার সময় লোবোর গাড়িও উল্টে গিয়েছিল, যার ফলে তিনি এবং আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিলেন। তবে দুর্ঘটনার পর, পুলিশ একটি মামলা দায়ের করেন। এবং কার্যক্রম শুরু করে। এই মামলা প্রায় ৭ বছর চলার পর অবশেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রায়ে মোহাম্মদ কাইয়ুম ওরফে লোবো দোষী সাব্যস্ত হন। এবং তাঁকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

লোবো কে? 

১৯৮২ সালের ১৭ জুলাই হায়দরাবাদে জন্মগ্রহণ করেন লোবো। তবে টেলিভিশনে আসার আগে একজন ট্যাটু শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করে ছিলেন লোবো। তার অনন্য স্টাইল, ফ্যাশন সেন্স এবং মেকআপ সবটাই মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর তিনি একজন উপস্থাপক হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন এবং বেশ কয়েকটি টেলিভিশন শোতে উপস্থিত হন। তবে বিগবস তেলেগু সিজন ৫-এর প্রতিযোগী হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি ২০১৫ সালে আরশিয়াকে বিয়ে করেন এবং পরিবারের সঙ্গে এখন হায়দরাবাদ থাকেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং প্রায়শই তার অনুসারীদের বিনোদন দেওয়ার জন্য মজার মজার রিল শেয়ার করেন। 

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের