৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ লিওনেল মেসির

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। যার পায়ের জোরে ভিরমি খায় গোটা বিশ্ব। মাঠে নামলেই ছুটন্ত ঘোড়া তিনি। এবার  আন্তর্জাতিক ফুটবলকে থেকে অবসর নিতে চলেছেন মেসি। আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি, আর এটাই আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ বলে মনে করা হচ্ছে।

সেদিন এই ম্যাচে মেসির পরিবারের সকলে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে। আর এটাই হবে আর্জেন্টিনার মাটিতে ফুটবল মহাতারকার শেষ ম্যাচ। কিংবদন্তি নিজেই নিশ্চিত করেছেন যে, এই ম্যাচটি তার জন্যে খুব আবেগঘন হতে চলেছে। মেসির ভাষ্যে, এটি তাঁর জীবনের বিশেষ একটি ম্যাচ হতে চলেছে। এরপর আর কোনও প্রীতি ম্যাচে তিনি অংশ নেবেন কিনা জানেন না! তাই তাঁর পরিবার, স্ত্রী, সন্তান, ভাই, বাবা, মা ও শ্বশুরবাড়ির পুরো পরিবার সেদিন এই ম্যাচ উপস্থিত থাকবেন। এদিকে ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

তবে বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। ভেনেজুয়েলার ম্যাচের পর ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেটাই হবে বিশ্বকাপে বাছাইপর্বের শেষ ম্যাচ। তবে বিশ্বকাপের আগে আরও কয়েকটি প্রীতি ম্যাচের পরিকল্পনা করছে আর্জেন্টিনা। যদিও ২০২৬ সালের বিশ্বকাপে মেসি দলের হয়ে খেলতে পারলেও  ২০৩০ সালের বিশ্বকাপে মেসি খেলবে কিনা তা নিশ্চিত নন মেসি নিজেও। তবে বয়স এবং পরিস্থিতি বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এই সময়ের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় জানাতে পারেন। এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে ক্লাব লিগস ফাইনালে ইন্টার মায়ামির হয়ে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে খেলবেন মেসি। যা ফুটফলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থেকে যাবে। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন