দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্র্যাডম্যানের ঐতিহাসিক টুপি বিক্রি হয়ে গেল, কত দাম উঠল?

নিজস্ব প্রতিনিধি: অনেকের কাছেই সর্বকালের সেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। তাঁর মাথায় শোভা পাওয়া একটি টুপি ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

১৯৪৬-৪৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ব্র্যাডম্যান। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা। বাকি দুটি টেস্ট ড্র হয়েছিল। স্যার ব্র্যাডম্যানের ঐতিহাসিক টুপিটি কিনতে পেরে আপ্লুত অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমোহন।। তাঁর কথায়, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন এখন থেকে জাদুঘরের দর্শকদের জন্য প্রদর্শিত হবে, এর চেয়ে আনন্দের কিছু নেই।’ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত জাদুঘর কর্তৃপক্ষ স্যান ব্র্যাডম্যানের টুপিটি কিনলেও, এর অর্ধেক দাম বহন করেছে সরকার। অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্কও সর্বকালের সেরা ক্রিকেটারের ব্যাগি গ্রিন টুপি কিনতে পেরে আনন্দিত। তাঁর মতে, ‘স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। আমরা আনন্দিত যে এই জাতীয় সম্পদ এখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে সবার জন্য প্রদর্শিত হবে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেই স্যার ব্র্যাডম্যানের অন্য একটি ব্যাগি গ্রিন নিলামে ২ কোটি ৬৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছিল, ‘১৯৪৭-৪৮ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। সেটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ। সিরিজে ব্র্যাডম্যান ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ