চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি, কুলটি : আসানসোলের কুলটিতে শুটআউটের ঘটনায় পাকড়াও তিন। সিসিটিভি দেখে চিহ্নিত অভিযুক্তদের। বাইক চেপে এসে পুরকর্মীকে গুলি করে খুন করে অভিযুক্তরা। সিসি ক্যামেরায় করা খুনের ফুটেজ প্রকাশ্যে এসেছে। আসানসোল পুরসভার অস্থায়ীকর্মী খুনের ঘটনা এই তিনজনকতে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোন কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, আসানসোল পুরসভার অস্থায়ীকর্মী জাভেদ বারিক। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়া দিয়ে বাড়ি ফিরছিলেন হেঁটে। আচমকাই ২ দুষ্কৃতী বাইকে করে তাঁকে হানা দেয়। প্রকাশ্য রাস্তাতেই এক রাউন্ড গু চালায় তাঁকে লক্ষ্য করে। গুলি চালানোর সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়লেন জাভেদ বারিক। তাঁকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেই ছুটে আসে পথচারি কয়েকজন। তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। পুরো ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। সেখানেই দেখা গিয়েছে, বাইকে বসে রয়েছে ২জন। জাভেদ বারিককে লক্ষ্য করে গুলি চালায়।

গুলি চালানোর খবর দ্রুত পৌঁছে যায় কুলটি থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে কুলটি থানার পুলিশ। জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোলও উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ৭ এমএম পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। কুলটি থআনার পক্ষ থএকে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছিল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুলটির লছিপুরের কাছে তিনজনকে আটক করেছে পুলিশ। কেন গুলি চালানো হয়েছে, কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ