ইন্দোনেশিয়ার সংসদ ভবনে অগ্নিসংযোগ বিক্ষোভকারীদের, পুড়ে মৃত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা কমানোর দাবিতে শুরু হওয়া আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার (২৯ অগস্ট) রাতে সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে অবস্থিত আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ওই আগুনে পুড়ে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

চলতি মাসেই মন্ত্রী ও সাংসদদের আবাসন-সহ নানা ভাতা বাড়িয়েছে ইন্দোনেশিয়া সরকার। আর ওই ভাতা দিতে রাজ কোষাগার থেকে প্রতি সাংসদ পিছু ১০০ মিলিয়নের বেশি রুপিয়াহ (ইন্দোনেশিয়ার মুদ্রা)খরচ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে ওই খবর প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। গত কয়েকদিন ধরেই মন্ত্রী ও সাংসদদের বাড়তি বেতন ও ভাতা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী সংগঠন ‘গেজায়ান মেমাঙ্গগিল’ এর অভিযোগ, বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীকে সুবিধা দিয়ে চলেছে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার। শুধু তাই নয়, দেশের প্রেসিডেন্ট প্রাক্তন সেনা আধিকারিক থাকায় প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব ক্রমশই বেড়ে চলেছে। সাধারন মানুষ যখন আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই চালাচ্ছেন, দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, সেখানে ৫৮০ জন সাংসদের বেতন বাড়ানো বিলাসিতা বাদে আর কিছু নয়।’

গত সোমবার (২৫ অগস্ট) বিক্ষোভকারীরা জাকার্তায় সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথরের পাশাপাশি আতশবাজিও ছোড়ে বিক্ষোভকারীরা। সংঘর্ষের সময়ে একটি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার রাজধানী জাকার্তায় সংসদ ভবনের বাইরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত হন। ওই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল