সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সূত্রের খবর, অযোগ্যদের নাম সম্বলিত ২৭ পাতার তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় একাদশ- দ্বাদশে অযোগ্য ১৭০০, জনের এবং নবম- দশমে ৩৫০০ জনের নাম রয়েছে। সব মিলিয়ে ৫,২০০ জন অযোগ্যের তালিকা প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি’র ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হবে। নতুন করে আর কোনও আইনি জটিলতা যাতে তৈরি না হয় সেই জন্যই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

অযোগ্য প্রার্থীদের নাম এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে একথা আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ মেনে শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয় শনিবার ৩০ অগস্ট অযোগ্য অর্থাৎ টেন্টেড প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এসএসসির ওয়েব সাইটে সেই নাম প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রায় ১৯০০ অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সম্ভবত ৫২০০ জনের নাম প্রকাশ করতে চলেছে এসএসসি।

আগেই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে ২০১৬ প্যানেলের নন-টেন্টেডরা ফের পরীক্ষায় বসতেই পারবে। আর যোগ্য শিক্ষকদের মধ্যে যারা নতুন করে নিয়োগ পরীক্ষায় বসবেন তাঁরা সুযোগ পাবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। কারও ক্ষেত্রেই পার্থক্য করা হবে না। পরীক্ষায় যারা বসবেন ইতিমধ্যেই তাঁরা পেয়ে গিয়েছেন প্রভিশনাল অ্যাডমিট কার্ড। তাই আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবেই।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানায় যদি একজনও অযোগ্য প্রার্থী এই পরীক্ষার্থীদের তালিকায় ঢোকে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছেন, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই যেন পরীক্ষায় বসতে না পারে তা দেখার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। যদি এর অন্যথা হয় তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার তালিকা প্রকাশের আগে সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে ছিল সাজো সাজো রব। তাদের কাছে শনিবার ছিল পরীক্ষায় উতরানোর দিন। তাই ভাল করে তালিকা ঝালিয়ে নিচ্ছিলেন এসএসসি আধিকারিকরা। তালিকায় সামান্য ভুল থাকলে ফের শীর্ষ আদালতের কোপের মুখে পড়তে হত কমিশনকে।

নবম-দশম ও একাদশ – দ্বাদশের নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের পক্ষ থেকে বহুজন আবেদন জানিয়েছিলেন। তাঁদের নাম সহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করে জানানো হবে। তাঁরা আসন্ন এসএসসি পরীক্ষায় বসার যোগ্য নন। প্রথমে দুপুর তিনটেই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। যদিও পরে তা পিছিয়ে যায়।

https://www.westbengalssc.com/otr/recruitment/ – এই ওয়েবসাইটে দেখা যাবে অযোগ্যদের তালিকা।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!