পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : পুজো আসতে আর বাকি কয়েকদিন। নিম্নচাপের আশঙ্কা ও মৌসুমী অক্ষরেখার জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যজুড়ে এখন পুজো পুজো গন্ধ। আকাশে হালকা মেঘ, গ্রামাঞ্চলে পথের ধারে কাশফুলের মেলা। প্রকৃতি সাজিয়ে রেখেছে আগমনের বার্তা। পুজো আসলেই মনটা কেন জানি উড়ু উড়ু হয়। অনেকেই এই পুজোর ছুটিতে ঘুরতে যেতে পছন্দ করেন। বাঙালি মানেই ভ্রমণ প্রিয়। ৩-৪ দিন সময় পেলেই কাছে পিঠে ঘুরে আসা বাঙালির কাছে কোনও ব্যাপারই নয়। পুজোর সময় বেশ কয়েকদিন ছুটি থাকায় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। উত্তরবঙ্গে প্রায়ই মানুষ ঘুরে আসেন। তাই এবার পুজোয় ঘুরতে যেতে চাইলে আপনার পছন্দের জায়গা হয়ে উঠতে পারে ঝাড়গ্রাম।

প্রতিবছর পুজোর সময় বাঁকুড়া, পুরুলিয়ার মতো জঙ্গলমহলের একাধিক জেলাতে ভিড় উপচে পড়ে। একমাস আগে থাকতেই বুকিং শুরু হয়ে যায়। এরজের খুশির হাওয়া ঝাড়গ্রামের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। হোটেল মালিক থেকে শুরু করে গাড়ি ব্যবসায়ীরাও অত্যন্ত খুশি। তার কারণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। কয়েক দশক আগেও এই এলাকাগুলোতে শুধুই শোনা যেত ভারী বুটের শব্দ। সন্ধের নামার আগেই ঘরের মধ্যে ঢুকে যেতেন সকলেই। অন্য জেলা থেকে এই জায়গায় ঘুরতে যাওয়ার কথা সেই সময় কেউ ভাবতেই পারত না। এই এলাকাগুলি ছিল তখন মাওবাদী অধ্যুষিত এলাকা। সেই জায়গায় এখন প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

শাল, পিয়াল, মহুয়ার জঙ্গলে বিভিন্ন রকমের পাখি সহ একাধিক জন্তু দেখতে পাওয়া যায়। নিজেদের মতো করে নিঃশব্দে বিচরণ করে বেড়ায় তারা। আদিম মানুষের লালজল গুহা থেকে শুরু করে বেলপাহাড়ি, ঢাঙ্গিকুসুম, ঘাগড়া জলপ্রপাত দেখতে পছন্দ করেন পর্যটকরা। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেক পর্যটক বেলপাহাড়ি আসতে চাইছেন। সেখানে কাঁকড়াঝড়ের বেশিরভাগ গেস্ট হাউস হোমস্টে এখন থেকেই বুকিং ফুল হয়ে গিয়েছে।

ঝাড়গ্রাম রাজবাড়ী থেকে শুরু করে বাঁদরভুলার ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, জঙ্গলমহল জুলজিক্যল পার্ক, চিল্কিগড় কনক দূর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি দেখতে যেতে পারেন। জানা গিয়েছে ৩০০ বছর পর চিল্কিগড় রাজবাড়ির অন্দরমহল খুলে দেওয়া হচ্ছে জনসাধারণের জন্য।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ