পিতৃপক্ষের ৩ গুরুত্বপূর্ণ তিথি, পূর্ব পুরুষের শ্রাদ্ধ ও পিন্ডদানে ভুলবেন না

Share:

02নিজস্ব প্রতিনিধি : হিন্দুধর্মে পিতৃপক্ষের দিনগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময় পূর্বপুরুষদের মু্ক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরেনের আচার অনুষ্ঠান করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাসে জানা গিয়েছে, পূর্ব পুরুষরা যদি কোনও কারণে রেগে যান, তাহলে সংসারে অগ্রগতি হয় না। সমস্ত সাফল্যে বাধা আসে।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে পিতৃপক্ষ।পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য এর থেকে ভাল সময় আর হয়না। পিতৃপক্ষ ভাদ্রপূর্ণিমা থেকে  আশ্বিনের অমাবস্যা পর্যন্ত চলে। এই ১৫দিন চলে পিতৃপক্ষ। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২১ সেপ্টেম্বরে। এই সময়ে সমস্ত তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  যেখানে পূর্বপুরুষদের জন্য করা কাজ, তাদের আত্মার শান্তি দেয় এবং তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। তাই আজ আমরা আপনাকে পিতৃপক্ষের সমস্ত তিথি সম্পর্কে বলতে যাচ্ছি, যেগুলিতে তর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। কোন তিথিতে কার শ্রাদ্ধ করলে লাভ হবে।

এই বছর পূর্ণিমা শ্রাদ্ধ পড়েছে ৭ সেপ্টেম্বর। এই দিনে যে কোনও মাসের পূর্ণিমা তিথিতে মৃত ব্যক্তিদের জন্য শ্রাদ্ধ করা হয়। ৮ সেপ্টেম্বর পড়েছে প্রতিপদ শ্রাদ্ধ। প্রতিপদ শ্রাদ্ধে যে কোনও মাসের প্রতিপদ তিথিতে মারা যাওয়া পূর্বপুরুষদের জন্য তর্পণ, পিণ্ডদান,  শ্রাদ্ধ ইত্যাদি করা যায়। আশ্বিনের ৯ সেপ্টেম্বর দ্বিতীয়া শ্রাদ্ধ। যেকোনো মাসের দ্বিতীয়া তিথিতে মৃত পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা যায়, ১০ সেপ্টেম্বর তৃতীয়া শ্রাদ্ধ। তৃতীয়া তিথিতে মৃতদের শ্রাদ্ধ তৃতীয়ায় করা হয়।

এবছর চতুর্থ  শ্রাদ্ধ পরেছে ১০ সেপ্টেম্বর। যেকোনো মাসের চতুর্থীরদিন কেউ মারা গেলে তাঁর শ্রাদ্ধ এই দিন করা যেতে পারে। ১১ সেপ্টেম্বর পঞ্চমীশ্রাদ্ধ। এই দিনে পঞ্চমী তিথিতে মারা যাওয়া অবিবাহিতদের জন্য শ্রাদ্ধ করা হয়ে থাকে। ১২  সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠীশ্রাদ্ধ। ষষ্ঠীর দিন কেউ যদি মারা গিয়ে থাকেন এই দিনে সেই শ্রাদ্ধ করা যায়। সপ্তমীরশ্রাদ্ধ পরেছে ১৩ সেপ্টেম্বর। সপ্তমীর দিন যদি কেউ মারা গিয়ে থাকেন এই দিনে তার শ্রাদ্ধ, পিণ্ডদান করা হয়।

১৪ সেপ্টেম্বর পড়েছে অষ্টমীর শ্রাদ্ধ। অষ্টমী তিথিতে মৃত্যুবরণকারী কোনও পূর্বপুরুষদের এই দিনেই শ্রাদ্ধ করা হয়। ১৫ সেপ্টেম্বর নবমীশ্রাদ্ধ করা হয়ে থাকে মূলত মহিলাদের জন্য। যদি কোন মহিলার মৃত্যুদিন মনে না থাকে, তাহলে এই দিন তার শ্রাদ্ধ করা যেতে পারে। ১৬ সেপ্টেম্বর পালন হবে দশমীশ্রাদ্ধ। এই দিনে যেকোনো পূর্ব পুরুষের শ্রাদ্ধ করা যেতে পারে। ১৭ সেপ্টেম্বর পড়েছে একাদশীর শ্রাদ্ধ। যে কোন মাসের একাদশীর দিন কেউ মারা গিয়ে থাকলে এই দিনে তাঁর শ্রাদ্ধ করা হয়। ১৮ সেপ্টেম্বর পড়েছে দ্বাদশীশ্রাদ্ধ।  সন্ন্যাসী ব্যক্তিদের এই দিনে শ্রাদ্ধ করা হয়ে থাকে। ১৯ সেপ্টেম্বর পড়েছে ত্রয়োদশ শ্রাদ্ধ।  বাড়িতে কোন শিশু মারা গেলে এইদিনে তার শ্রাদ্ধ করা হয়। চতুর্দশী  শ্রাদ্ধ পালন করা হয়ে থাকে যদি কেউ অকালে মৃত্যুবরণ করেন। চলতি বছর ২০ সেপ্টেম্বর পড়েছে চতুর্দশীর শ্রাদ্ধ। সর্বপিত্রী অমাবস্যা বা শেষ শ্রাদ্ধ পালন করা হবে ২১ সেপ্টেম্বর। সকল জ্ঞাত এবং অজ্ঞাত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিনে শ্রাদ্ধ করা হয়। পিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজো করা হয়।

পিতৃপক্ষের সকল তিথির নিজস্ব গুরুত্ব রয়েছে। ভরণী শ্রাদ্ধ, নবমী শ্রাদ্ধ এবং সর্বপিতৃ অমাবস্যার তিথিগুলিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পঞ্চমী শ্রাদ্ধ ১১ সেপ্টেম্বর করা হবে। এটি ভরণী শ্রাদ্ধ মহাভারণী শ্রাদ্ধ নামেও পরিচিত। পরিবারের সদস্যের মৃত্যুর এক বছর পর ভরণী শ্রাদ্ধ করা প্রয়োজন। অবিবাহিতদের শ্রাদ্ধ পঞ্চমী তিথিতে করা হয়। সেদিন ভরণী নক্ষত্র থাকলে শ্রাদ্ধের গুরুত্ব আরও বেড়ে যায়। নবমী শ্রাদ্ধ মাতৃশ্রাদ্ধ এবং মাতৃ নবমী নামে পরিচিত। এদিনে মা, ঠাকুরমা, মাতামহ ইত্যাদির জন্য তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করা হয়। পিতৃপক্ষের সবচেয়ে বিশেষ এবং শেষ তিথি হল সর্বপিতৃ অমাবস্যা শ্রাদ্ধ। সেইসব পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করা হয়ে থাকে যাদের মৃত্যুর তারিখ জানা নেই।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান