আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা পাকিস্তানের মারকুটে ব্যাটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি থেকে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের অবসরের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই পাক ক্রিকেটার।

পাকিস্তানের হয়ে ২০১৮ সালের ১ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক ঘটে আসিফের। আর ওই বছরই ১৩ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক ঘটেছিল। ২০২২ সালের ২ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। পাকিস্তানের জার্সি গায়ে সর্বসাকুল্যে ২১টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন আসিফ। একদিনের ম্যাচে একটি অর্ধশতরান সহ করেছেন ৩৮২ রান। আর টি টোয়েন্টিতে ৫৮টি ম্যাচে করেছেন ৫৭৭ রান। মূলত মিডল অর্ডারের ‘ফিনিশার’ হিসেবেই পরিচিত। পাশাপাশি হার্ড হিটার হিসাবেও পরিচিতি পেয়েছিলেন। তবে যোগ্যতা অনুযায়ী তেমন সুবিধা পাননি তিনি। ফলে তেমনভাবে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারেননি।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে আসিফ লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আর দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই—এই পথচলার জন্য। ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাব।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল