আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাধিক রাজ্যে ভয়ঙ্কর বৃষ্টির সর্তকতা জারি করল মৌসম ভবন

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে।এর জেরে দেশের একাধিক রাজ্যে ভয়ংকর বৃষ্টিপাত ধেয়ে আসছে। হতে পারে রেকর্ড পরিমাণ বৃষ্টি।আগামী ২৪ ঘণ্টায় হতে পারে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। ভয়ংকর বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন(Indian Mousam Bhavan)।অন্ধ্র প্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, তেলেঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটক। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ সহ পশ্চিম হিমালয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ভারতীয় মৌসম ভবন তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে নিম্নচাপে পরিণত হবে।

যার ফলে পূর্ব ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। যার মধ্যে রয়েছে উপকূলীয় অন্ধ্র প্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, তেলেঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটক। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ সহ পশ্চিম হিমালয় অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্য ও দক্ষিণ ভারতেও কয়েক দিন ভারী বৃষ্টিপাত চলবে।আগামী কয়েকদিন কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের ঘাট এলাকা এবং উপকূলীয় কর্ণাটকেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ওদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, গুজরাত এবং মধ্যপ্রদেশে রেড অ্যালার্ট(red Alert) জারি করেছে মৌসম ভবন।পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ, কোঙ্কন, গোয়াতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত চলতে পারে বলে সতর্ক করেছে মৌসম ভবন।ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জলের তলায় চলে যেতে পারে নিচু এলাকা। জলমগ্ন হতে পারে বসতি এলাকা থেকে রাস্তাঘাট। পাহাড়ি এলাকায় নামতে পারে ধস।

এদিকে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় হালকা বৃষ্টি হয়।সঙ্গে থাকছে দমকা ঝড়ো হাওয়া ।দশটা থেকে প্রায় তিনটে পর্যন্ত ছিলআকাশ মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি পড়ছে। কলকাতাতেও সকালের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে আকাশে কালো মেঘ এসে। বৃহস্পতিবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে বলে জানা গেছে পশ্চিমবঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

‘লাড্ডু’র চাহিদা তুঙ্গে উঠেছে, ফল প্রকাশের আগে ব্যবসায়ীদের প্রস্তুতি চরমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ