ধর্ষণের দায়ে পুণেতে গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর। পুণে থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বুধবার (৩ সেপ্টেম্বর)রাতে এ খবর জানিয়েছেন দিল্লি পুলিশের উত্তর ডিভিশনের ডিসি রাজা বান্তিয়া।

চলতি মাসের ১১ তারিখে আশিসের বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছিলেন, ‘ইনস্টাগ্রামের দৌলতেই ছোট পর্দার অভিনেতা আশিস কাপুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ঘনিষ্ঠতার চেহারা নেয়। আশিস কাপুরের বন্ধুর এক পার্টিতে তাঁকে নেমতন্ন করা হয়েছিল। সরল মনেই সেখানে গিয়েছিলেন কিন্তু পার্টির পরেই ভয়াবহ অভিজ্ঞতার সন্মুখীন হতে হয়েছে আশিস ও তার বন্ধু আচমকাই তাঁর উপরে চড়াও হন। জোর করে ধর্ষণ করা হয়। আশিসকে ওই ন্যক্কারজনক কাজে একজন মহিলাও সহযোগিতা করেন।’ প্রথমে একাধিক লোকের দ্বারা ধর্ষিতা হওয়ার কথা জানালেও পরে নির্যাতিতা জানান, শুধু আশিসই তাঁকে ধর্ষণ করেছে।

অভিযোগ পেয়েই তদন্তে নামে দিল্লি পুলিশ। ওই দিন পার্টিতে থাকা অতিথিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, নির্যাতিতার অভিযোগের সত্যতা রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পার্টি চলাকালীনই আশিস কাপুর ও নির্যাতিতা একটি ওয়াশ রুমে ঢুকছেন। বেশ খানিকক্ষণ বাদে দুজনে না বের হওয়ায় বাকিরা ওয়াশ রুমের দরজা ধাক্কাতে থাকেন। খানিকবাদে অসংলগ্ন অবস্থায় দুজনে বেরিয়ে আসেন।  এর পরেই আশিস কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নির্যাতিতা অভিযোগ করেছিলেন, ‘ধর্ষণের ঘটনা ক্যামেরাবন্দি করেছেন আশিস।’ যদিও তার প্রমাণ মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের কথা জানাজানি হওয়ার পরেই দিল্লি থেকে পালিয়ে গোয়ায় চলে যান আশিস। তাঁকে ধরতে পুলিশ আধিকারিকদের একটি দল সেখানেও যায়। যদিও অভিনেতাকে সেখানে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মোবাইল লোকেশন ট্র্যাক করে এদিন পুণের এক ডেরা থেকে গ্রেফতার করা হয় আশিসকে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়