সপ্তাহান্তে কমবে বৃষ্টি, কেমন থাকবে পুজোর আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও হালকা রোদ, কয়েক মুহূর্ত পরেই ধীরে ধীরে বৃষ্টি। পুজোর মরশুমে এমনই খামখেয়ালি আবহাওয়া। কখন কেমন অবস্থা থাকবে তা বোঝা মুশকিল। আসন্ন পুজোর মার্কেটিং করতে গেলে বৃষ্টিতে ভিজতে হবে না। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে এসে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার ও বুধবার রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা। সেইমতো দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার কথা বলা হয়েছে। কিন্তু শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। শনি ও রবি বৃষ্টি কম থাকলেও সোমবার থেকে ফের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে আকাশের এই খামখেয়ালিপনা উদ্বেগ বাড়াচ্ছে। পুজোর মধ্যে কেমন থাকবে আবহাওয়া সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে জানা যাচ্ছে, চলতি বছর পুজোর সময় রাজ্যে মৌসুমী বায়ু থাকবে। এর ফলে বৃষ্টি কি পরিমানে হবে সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তার জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন