শিক্ষক দিবসের মেনুতে চিকেন বিরিয়ানি, পরিবেশন করলেন দিদিমণিরা

Share:

নিজস্ব প্রতিনিধি,জয়নগর: শুক্রবার গোটা দেশের পাশাপাশি এ রাজ্য জুড়েও পালিত হল শিক্ষক দিবস । আর এই বিশেষ দিনে কার্যত ভুরিভোজের আয়োজন করা হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর(Jaynagar) উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে । এদিন মিড ডে মিলের মেনুতে আর পাঁচটা দিনের থেকেও শিক্ষক দিবস উপলক্ষে ছিল স্পেশাল মেনু। ডাল-ভাত- সব্জী- ডিম নয় , চিকেন বিরিয়ানি(Chicken Biriyani) দিয়েই ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করলেন স্কুলের শিক্ষক – শিক্ষিকারা। এই স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রীদের পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয় এদিন । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর পাঁচটা দিন এই স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল প্রস্তুত করেন ।

কিন্তু এদিন মিড ডে মিল(Mid Day Meal) প্রস্তুত করার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষক-শিক্ষিকারাই । সকাল থেকে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলে । সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল ম্যাচে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে । এরপর দুপুরে মহাভুরিভোজ । স্কুলের তরফ থেকে মিড ডে মিলে দেওয়া হয় চিকেন বিরিয়ানি । সঙ্গে স্যালাড। এছাড়াও ছিল আরো নানান লোভনীয় পদ । এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় গাববেরিয়া জানান, এই দিনটি আমাদের খুশির দিন । তাই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিছু ভালো সময় কাটালাম। নাচ গান আবৃত্তির মধ্যে কাটলো দিনটি।

যেহেতু আর পাঁচটা দিনের থেকেও কিছুটা আলাদা এই দিন । তাই এই বিশেষ দিনে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ চমক। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। শিক্ষিকা প্রিয়া সিংহ রায় জানান, আজকের দিনটা আর পাঁচটা দিনের থেকে কিছুটা আলাদা। শিক্ষক দিবসে এই প্রান্তিক এলাকার এই স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে উদযাপন করাটা সৌভাগ্যের বিষয়। এই প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করলাম আমরা। ছাত্র-ছাত্রীদের এই বিশেষ দিনে শিক্ষক ও শিক্ষিকারা মিড ডে মিলের দুপুরের মেনুতে বিরিয়ানি রান্না করেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই খাবার ভাগ করে নেয় ।

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়