দুয়ারে মাছ : পুজোর আগে ১২টি সুফল বাংলার স্টল হচ্ছে কলকাতা ও নিউটাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে পেটুক বাঙালিদের জন্য সুখবর। নিউটাউনে এবং কলকাতায় ১২ টি সুফল বাংলার মাছের স্টল চালু হচ্ছে। ইএম বাইপাসের ধারে ক্যাপ্টেন ভেড়িতে(Captain Veri) ন্যায্য মূল্যের সুফল বাংলার স্টল থেকে গত তিন মাসে দু’লক্ষ টাকার মাছ বিক্রি হয়েছে। এই মাছ বিক্রি থেকে উৎসাহিত হয়ে পূজোর আগে বাঙালিদের মনের আশা মেটাতে তাই উদ্যোগ নিয়েছে মৎস্য দফতর। পুজোর আগেই কলকাতা ও নিউটাউনে(Newtown) ১২টি মাছের স্টল চালু করা হচ্ছে। স্টল গুলি মাথাপিছু তিন বছরের জন্য একেক জনকে লিজে দেবে মৎস্য দফতর। বর্তমানে ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়িতে কম দামে রুই ,কাতলা ,পাবদা ও অন্যান্য মাছ বিক্রি হয়। সেখান থেকে খুব কম দামে মাছ কেনার সুযোগ পান ক্রেতারা।

কিন্তু দূরত্বের কারণে অনেকেই সেখানে যেতে পারেন না। আর সেখানে একটি মাত্র স্টল থাকায় চাহিদা অনুযায়ী মাছও কিনতে পারেন না সাধারণ মানুষ। তাই এবারে নিউটাউন ও কলকাতার বিভিন্ন প্রান্তে ১২টি সুফল বাংলার স্টল খুলতে চলেছে মৎস্য দফতর। মধ্য কলকাতার বড়বাজার(Barabazar), বাঁশদ্রোনি মার্কেট, গড়িয়াহাট(Gariahat) মার্কেট, হাতিবাগান মার্কেট সহ বিভিন্ন জায়গায় এই স্টলগুলি খোলা হবে। নিউটাউন – এর অ্যাকশন এরিয়া ২ ও ৩ এলাকাতেও একাধিক সুফল বাংলার মাছের স্টল হবে।

ন্যায্য মূল্যে জ্যান্ত মাছ মিলবে এই সব স্টল গুলিতে। এই ১২ টি স্টল চালু হওয়ার পর ধীরে ধীরে শহর শহরতলীতেও একাধিক এই ধরনের সুফল বাংলার ন্যায্য মূল্যের মাছের স্টল খুলবে মৎস্য দফতর। অতএব পূজোর সময় এইসব স্টল থেকে তাজা ইলিশ মাছ থেকে শুরু করে নানা ধরনের মাছ ন্যায্য মূল্যে কেনার সুযোগ পাওয়া যাবে। নবমীতে পাঁঠার মাংসর পাশাপাশি পেটুক বাঙালি পাতে ইলিশ মাছ পাবে এবারের পুজোয়। আর এই সুযোগ করে দিচ্ছে মৎস্য দফতরের ‘দুয়ারে মাছ’ উদ্যোগ।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন