চরম লজ্জা মহমেডানের, অবনমনে চলে গেল ১৪ বারের কলকাতা লিগ জয়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মরি, মরি এ কি লজ্জা…’। শুক্রবার (৫ সেপ্টেম্বর) চরম লজ্জার নজির গড়ল কলকাতা ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিং ক্লাব। ব্যারাকপুরে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের শেষ ম্যাচে ইউনাইটেড কলকাতার সঙ্গে ১-১ গোলে ড্র করে অবনমনে চলে গেল ১৪ বারের চ্যাম্পিয়নরা।  ফলে আগামী বছর আর প্রিমিয়ার ডিভিশনে খেলতে দেখা যাবে না কলকাতার তিন প্রধানের অন্যতম দলটিকে।

গত কয়েক বছর ধরেই যেন শনির দশা চলছে একসময়ে ভারতীয়  ফুটবলে সমীহ জাগানো মহমেডান স্পোর্টিং। কয়েক বছর কোনও ট্রফি নেই। বড় টুর্নামেন্টে ব্যর্থ। ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেললেও দেখা যায় না সাদা-কালো জার্সিধারীদের। তবে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে কোনও ক্রমে টিকে ছিল। এবারের লিগে অবনমনের খাঁড়া ঝুলছিল শতাব্দী প্রাচীন মহমেডান ও এরিয়ানের উপরে। শেষ ম্যাচ ছিল দুই দলের কাছেই মরা-বাঁচার লড়াই।

তবে বাঁচা-মরার লড়াইয়ে হতাশ করল সাদা-কালো জার্সিধারীরা। প্রথমার্ধেই গোল হজম করে। ৬ মিনিটের মাথায় বাবাই পৈলান ইউনাইটেড কলকাতাকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি মহামেডান। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করেন মেহরাজউদ্দিন ওয়াডুর দল। ৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার গোলে সমতায় ফেরে সাদা-কালো জার্সিধারীরা। সমতা ফেরানোর পরে বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। লিগের শেষ ম্যাচে ইউনাইটেড কলকাতার সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। ফলে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় একাদশ স্থানে নেমে গেল। অন্যদিকে কল্যাণীতে রাজু ওরাওঁয়ের গোলে কলকাতা পুলিশকে ১-০ গোলে হারিয়ে অবনমন বাঁচাল এরিয়ান। ম্যাচের ৫৮ মিনিটে গোল করেন রাজু। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে  দশম স্থানে উঠে প্রিমিয়ার ডিভিশনে টিকে রইল এরিয়ান।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা