‘১৪ লক্ষে টাকায় চাকরি, SSC পরীক্ষার আগেই মিলবে প্রশ্নপত্র’, ফেসবুকে পোস্ট করে পাকড়াও BJP কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: রাজ্য পুলিশের একটি ফেসবুক পোস্ট নজরে আসে।যেখানে এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলছেন। উক্ত পোস্টটিতে ওই ব্যাক্তি নিজেকে মুর্শিদাবাদের(Murshidabad) বলে দাবি করেন।বিষয়টি নজরে আসার সাথে সাথেই পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ওই ব্যক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সে বিজেপি দলের কর্মী ও সমর্থক।চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল(Arindam Pal) নামে একজন গ্রেফতার। ধৃত অরিন্দম পাল বিজেপি কর্মী পুলিশের দাবি। এসএসসি’র প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে ১৪ লক্ষ টাকা দিলে চাকরি এই রকম পোস্ট করেছিল। দাবি করা হয়েছিল সে মুর্শিদাবাদের বাসিন্দা। এসএসসি’র প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছিল।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন ও সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করার চেষ্টা করেছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এমনটাই দাবি করেছে টাকার বিনিময় প্রশ্নপত্র পাইয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কাউকে কাউকে টেলিফোন।ওই ব্যক্তিকে সনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে।

প্রশ্ন ফাঁসের আসল ঘটনা চাপা দিতেই কি ওই ব্যক্তির সাথে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যোগসাজস তৈরি করতে চাইছে প্রশাসন? নাকি ওই ব্যক্তি সত্যি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্ট করেছিল সেই তথ্য জানতে পারা যায় নি। তবে উনি মেদিনীপুরের বাসিন্দা হয়ে মুর্শিদাবাদ কেন লিখল সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। তাই ফেক তথ্য না ছড়াতে আবেদন প্রশাসনের। এই ধরনের কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ ব্যবস্থা নেবে এমনটাই দাবি পশ্চিম মেদিনীপুর পুলিশ(Pachim Medinipur Police) প্রশাসনের।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে