পাণ্ডবেশ্বরে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী! কাজ বন্ধ করে দিলেন স্বয়ং তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি,পাণ্ডবেশ্বর: পশ্চিম মেদিনীপুর জেলার পাণ্ডবেশ্বরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে যান বিধায়ক(MLA) । রাস্তার মেরামতির মালের গুণগত মান খারাপের জন্য বন্ধ করলেন রাস্তার কাজ বিধায়ক নিজেই।বিগত বছরের থেকে এই বছর প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে সব রাস্তার মেরামতির কাজ চালু হচ্ছে। বিশেষ করে পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় হইতে পাণ্ডবেশ্বর রেলগেট(Pandabeswar Rail Gate) পর্যন্ত আগামী ৭ তারিখ কাজের পর্যবেক্ষণ হবে ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া- বরগড়িয়া রাস্তাটি ৭ কোটি টাকা ব্যয়ে কাজ অবিলম্বে শুরু হবে।

শুক্রবার থেকে শুরু হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড় থেকে হেতেডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ। রাস্তার কাজের গুণগতমান খারাপ হওয়ার জন্য রাস্তা মেরামতের কাজ বন্ধ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।বিধায়ক বলেন, বিগত ২৫ বছরে এই ধরনের বর্ষা সাধারণ মানুষ দেখেনি। তাই পাণ্ডবেশ্বর বিধানসভার(Pandabeswar Assembly) প্রচুর রাস্তা এই বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে প্রত্যেকটি রাস্তা মেরামত ও নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

শুক্রবার যে সরপি মোড় থেকে রাস্তাটি মেরামতের কাজ হচ্ছিল, তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের। তাই মানুষের টাকা,মানুষের কাজ, কোনোভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে করা যাবে না। তাই রাস্তার কাজ বন্ধ করলাম। সঠিকভাবে নিয়ম মেনে রাস্তা তৈরি যতক্ষণ না হবে সেই কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী(MLA Narendra Nath Chakraborty)।এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে