অভিষেকের নাম ভাঙিয়ে তোলাবাজি! পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম করে বিধানসভায় ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা। এই অভিযোগে শেখ নাজমুল হোদা(Sk.Nazmul Hoda) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিটের একটি নাম করা হোটেল থেকে ওই অভিযুক্তকে শুক্রবার বিকেলে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানার(Shekspear Sarani P.S.) পুলিশ। ধৃতকে জেরা করে এই চক্রে কে বা কারা আরো জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। শনিবার ধৃতকে আদালতে পেশ করবে কলকাতা পুলিশ। জানা গেছে অভিযুক্ত নিজেকে নাকি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন।

তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) এর বিশেষ আস্থাভাজন এই দাবি করে আগামী বছর রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তাতে প্রার্থী টিকিট পাইয়ে দেবেন বলে টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দৃষ্টিগোচরে আসে। এরপরই দলের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। কলকাতা পুলিশ ফাঁদ পাতে। তাতেই শেক্সপিয়ার সরণী থানা হাতেনাতে পাকড়াও করে ওই অভিযুক্তকে। শেক্সপিয়ার সরণি থানার অফিসাররা তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেছে। যারা গেছে বেশ কিছুদিন থেকেই নাজমুল(Nazmul) সক্রিয় ছিল। ব্যক্তিগতভাবে ফোন করে বিধানসভায় নির্বাচনে টিকিট পাইয়ে দেবে তৃণমূল কংগ্রেসের এই বলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছিলেন।

তার প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের সঙ্গে দলের কোন যোগাযোগ নেই। দলের নাম ব্যবহার করেছে প্রতারণা করছিল। তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে। আইনতভাবে তার বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে যে সব অভিযোগ আছে তা কলকাতা পুলিশ খতিয়ে দেখবে। ধৃত ব্যক্তির সঙ্গে একসময় তৃণমূল দলে থাকা প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছবিও প্রকাশ্যে এসেছে।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন