সাইকেল রাইডে গিয়ে বিপদ, ‘কলারবোন’ ভেঙে হাসপাতালে ভর্তি PSG কোচ লুইস এনরিকে

সাইকেল দুর্ঘটনায় 'কলারবোন' ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন PSG (প্যারিস সঁ জারমঁ) কোচ লুইস এনরিকে। বরাবরই সাইকেল চালাতে খুব ভালবাসেন লুইস এনরিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইকেল দুর্ঘটনায় ‘কলারবোন’ ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন PSG (প্যারিস সঁ জারমঁ) কোচ লুইস এনরিকে। বরাবরই সাইকেল চালাতে খুব ভালবাসেন লুইস এনরিকে। সেই সাইকেলই আজ তাঁর বিপদের কারণ। স্পেনের কোচ থাকাকালে সাইকেল চালাতে চালাতেই ২০২২ বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন তিনি। যেটি খুব আলোচনার জন্ম দিয়েছিল। সেই পছন্দের সাইকেল এর জন্যেই আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এনরিকে। সাইকেল চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি, এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন স্প্যানিশ কোচ। কলার বোন ভেঙেছে তাঁর।

জানা গিয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এক্স-রেতে দেখা গিয়েছে তাঁর ‘কলারবোন’ (বুক ও কাঁধের মাঝখানের হাড়) ভেঙে গিয়েছে। এখন ‘কলারবোনে’ অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। বড়সড় ক্ষতি না হলেও অস্ত্রোপচারের সম্মুখীন হতে হবে স্প্যানিশ কোচকে। কোচের এই দুর্ঘটনা নিয়ে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘শুক্রবার সাইকেল দুর্ঘটনার পর কোচ লুইস এনরিকে-কে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর কলারবোন ভেঙে গিয়েছে। এখন তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। ক্লাব তাঁর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত সুস্থতা কামনা করছে।’

তবে কীভাবে সাইকেল নিয়ে দুর্ঘটনার সম্মুখীন হলেন এনরিকে, তা জানা যায়নি। কোনও গাড়ি ধাক্কা দিয়েছে কি না তাঁকে তাও জানা যায়নি। সুতরাং তিনি নিজে থেকেই সাইকেল থেকে পড়ে গিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। নিয়মিত সাইক্লিং করার পাশাপাশি সাইকেল নিয়ে নানা প্রতিযোগিতাতেও অংশ নেন এনরিক। গত বছর দক্ষিণ আফ্রিকায় আট দিনে ৭০০ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এনরিকে। এনরিকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর সুস্থতার প্রার্থনা করছেন তাঁর ভক্ত, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা। এদিকেআন্তর্জাতিক বিরতির পর এনরিকের দল পিএসজি আগামী ১৪ সেপ্টেম্বর নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল