ময়নাগুড়িতে সিসিটিভি ফুটেজ দেখেই ‘চোর’ ধরলেন ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা। ৩ সপ্তাহ আগে ময়নাগুড়িতে চুরি হয় এক দোকানে। কিন্তু চোরের হদিশ মিলছিল না। অবশেষে দোকানে লাগানো সিসিটিভি দেখেই শনিবার চোরকে পাকড়াও করা হয়েছে।

জানা গিয়েছে, ময়নাগুড়ি রোড এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটে। সেই দোকানে ছিল সিসিটিভি। কিন্তু প্রথমে তাকে ধরা যাচ্ছিলনা। ওই সিসিটিভির ফুটেজ দোকানি ব্যবসায়ী সমিতির গ্রুপে আগেই পাঠিয়েছিলেন।সেই ছবি দেখে চোরের মুখে চিনে রেখেছিলেন কয়েকজন। শনিবার ময়নাগুড়ি বাজারে সেই অভিযুক্তকে দেখতে পান কয়েকজন ব্যবসায়ীরা। এরপরেই সেই ফুটেজ দেখে নিশ্চিত হন তাঁরা। তারপরেই তাকে ময়নাগুড়ি নতুন বাজারের ব্যবসায়ীরা আটকে রাখেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিকরা। তাঁদের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। অভিযুক্তের কাছে একাধিক এটিএম কার্ড উদ্ধার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

তিন সপ্তাহ আগেই চুরির ঘটনা ঘটেছিল। থানায় অভিযোগ জানিয়ে, সিসিটিভি ফুটেজ দিয়েও ধরা যায়নি। কিন্তু ওই সিসিটিভি ফুটেজ দেখেই চোরকে ধরল ব্যবসায়ীরাই। ব্যবসায়ীরা গ্রুপে চুরির সিসিটিভি ফুটেজ দেখেছিল। সিসিটিভিতে ভালভাবেই দেখতে পাওয়া গিয়েছিল চোরকে। সেই মুখটাই দেখে রেখেছিলেন ব্যবসায়ীরা। অবশেযে ওই ব্যবসায়ীরাই অভিযুক্তকে চিহ্নিত করে আটকে রাখে। জানা যায়, শনিবার অভিযুক্ত একটি দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েচে কিনা তা জানতে চাইছে পুলিশ। তাই জন্য ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। চুরি যাওয়া জিনিস কোথায় সেটাও জানতে চাইছে পুলিশ।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ