‘মুম্বই চা রাজা বলো না’ ভক্তদের কাছে হাতজোড় করে আর্জি রোহিত শর্মার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মা। বর্তমানে তিনি ওয়ানডে দলের অধিনায়ক। যদিও এই মুহূর্তে তিনি ক্রিকেট থেকে অনেক দূরে রয়েছেন। রোহিত টি-টোয়েন্টি, আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তিনি এখন আর এগুলি খেলেন না। রোহিত এখন ভারতের হয়ে শুধু ওয়ান ডে ক্রিকেট খেলতে পারবেন।

রোহিত শর্মা বর্তমানে মুম্বইতে রয়েছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য অনুশীলনও শুরু করেছেন। মুম্বইয়ে গণেশ উৎসবের সময় রোহিত শর্মাকে গণপতি দর্শন করতে এবং আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। সেই সময়ের একটি ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে ভক্তরা রোহিত শর্মার জন্য স্লোগান দিচ্ছেন। বলেছেন, “মুম্বই চা রাজা রোহিত শর্মা” বলে। তবে রোহিত হাতজোড় করে ভক্তদের কাছে অনুরোধ করছেন তারা যেন ‘মুম্বই চা রাজা’ কথাটি না বলেন।

 

মারাঠি ভাষায় মুম্বই চা রাজা কথার অর্থ হল মুম্বইয়ের রাজা। কিন্তু মুম্বই তো বাণিজ্য নগরী। কথাতেই আছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। তা লক্ষ্মী তো পুরুষ নন, সেক্ষেত্রে শ্রীগণেশ এখানকার রাজা। তাই মহারাষ্ট্রে ধূমধাম সহকারে পূজিত হন বাপ্পা। আর লালবাগচা রাজা হলেন মহারাষ্ট্রের শ্রেষ্ঠ ও প্রাচীন গণেশ পুজোগুলির মধ্যে একটি। রোহিত একজন মারাঠি এবং বাপ্পা ভক্ত। তাই তিনি মনে করেন মুম্বইয়ের রাজা তিনি নন, আসল রাজা বিঘ্নহর্তা গণপতি। সেই জন্যই নম্রভাবে তিনি ভক্তদের কাছে অনুরোধ করেছেন “মুম্বই চা রাজা রোহিত শর্মা” না বলতে।

রোহিত শর্মা সম্প্রতি ফিটনেস পরীক্ষা দিতে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে গিয়েছিলেন। সেখানে তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন। ঘরোয়া মরসুম এবং আন্তর্জাতিক ম্যাচের কথা মাথায় রেখে ভারতীয় খেলোয়াড়রা ফিটনেস পরীক্ষা দিয়েছেন ৩৮ বছর বয়সী রোহিত শর্মাকে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যাবে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের