এসি ফেটে ভয়াবহ আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের, বাঁচল না পোষা সারমেয়ও

গতকাল রাতে হঠাৎ করেই একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর ঘর থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। তবে স্থানীয় লোকজন এবং দমকল বাহিনী ঘটনা স্থলে পৌঁছনোর আগেই সব শেষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক দুর্ঘটনা! এসি ফেটে মৃত্যু একই পরিবারের ৩ জনের। ঘটনাটি ঘটেছে, গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ জেলার গ্রিনফিল্ড কলোনিতে। যেখানে একটি বাড়ির প্রথম তলায় এসি ফেটে আগুন লেগে যায়। সেই আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়লে মৃত্যু হয়, একই পরিবারের তিনজনের।এমনকী তাদের পোষ্যটিও পুড়ে ছাই হয়ে যায়। নিহত দের মধ্যে ছিলেন, পরিবারের প্রধান শচীন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু কাপুর এবং মেয়ে সুজন কাপুর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় প্রতিবেশীরাও হতবাক।

প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল রাতে হঠাৎ করেই একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর ঘর থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। তবে স্থানীয় লোকজন এবং দমকল বাহিনী ঘটনা স্থলে পৌঁছনোর আগেই সব শেষ। ততক্ষণে পুরো ফ্ল্যাট ধোঁয়ায় ভরে গিয়েছে। প্রথম তলায় আগুন লাগলে ধোঁয়া ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলাতেও। যার ফলে শ্বাসরোধে দ্বিতীয় তলার তিন সদস্যই মারা যান। এসি বিস্ফোরণের পর যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল, সেই পরিবারের কিছু হয়নি। সেই ফ্ল্যাটের মালিক বলেছেন, ‘আমি আমার মেয়ের সঙ্গে থাকি। রাত প্রায় ৩:১০ মিনিটে আমাদের স্প্লিট এসিটিতে আগুন ধরে যায়। আমি সবাইকে জেগে যাই। এবং তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যাই। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আমার হাতও পুড়ে যায়। তবে শ্বাসরোধে দোতলায় পুরো পরিবারটি মারা গিয়েছে।’

জানা যাচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এসি ফেটে যাওয়া এবং শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই পরিস্থিতি স্পষ্ট হবে। প্রতিবেশীরা জানিয়েছেন যে, কাপুর পরিবার এলাকায় খুবই বন্ধুত্বপূর্ণ এবং জনপ্রিয় ছিল। তাদের আকস্মিক মৃত্যুতে গ্রিন ফিল্ড কলোনিতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে এবং ফরেনসিক দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্মকর্তারা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় কোনও ত্রুটির লক্ষণ দেখলে অবিলম্বে সেটি মেরামত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন।

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান