পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন বাদামপাহাড়, ভিড় থেকে মনোরম পরিবেশে স্বস্তির নিঃশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ভ্রমণপ্রিয় বাঙালি। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাঙালি সবসময় এগিয়ে রয়েছে। দুদিনের ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে কাছে পিঠে ঘুরে আসতে অনেকেই চান। কাজের চাপে সব সময় বেশিদিন ছুটি পাওয়া যায়না। তবে ২-৩দিন ছুটি ম্যানেজ করা যেতেই পারে। পুজোর সময় ছুটি তো থাকেই। তারমধ্যেই ২দিনের জন্য ঘুরে আসতে পারেন বাদামপাহাড় থেকে। নামটা একটু অন্যরকম হলেও, ঘুরতে গিয়ে মনোরম পরিবেশে একান্তে সময় কাটাতে পারবেন।

সারা বছরের কাজে স্ট্রেস কিছুটা হলেও কমতে পারে। এমনিতে ঘুরতে গেলে মন অনেক ফ্রেশ হয়ে যায়। বাদামপাহাড় যেতে চাইলে টাটানগর থেকে ট্রেনে চেপে যেতে পারেন। সেখানে নেমে গাড়ি করে ঘুরে দেখতে পারবেন। ছোটনাগপুরের ময়ূরভঞ্জে অবস্থিত এই বাদামপাহাড়। আগের থেকে একটু আধুনিক হলেও কৃত্রিমতা পুরোপুরি গ্রাস করতে পারেনি বাদামপাহাড়কে।

এলাকাটি মূলত খনি অঞ্চল। অত্যন্ত শান্ত ও নির্জন, নিরিবিলি। অফবিট জায়গার নাম করলে এই জায়গাটির নাম করাই যায়। এর কাছাকাছি একাধিক ঘুরে দেখার জিনিস রয়েছে। রয়েছে, সিমলিপাল জাতীয় উদ্যান। বাদামপাহাড়ের চারদিকে রয়েছে জলাধার। বাইক গাড়ি থাকলে সুবিধা। কিন্তু পায়ে হেঁটেও দেখা যায়। তবে কতদিনের জন্য যাবেন তার ওপরে অনেক কিছু নির্ভর করে।

এখানে ঘুরতে গেলে হাওড়া থেকে ট্রেনে টাটানগর। সেখান থেকে মেমু ধরে বাদামপাহাড়। কলকাতা থেকে যেতে চাইলে গাড়ি করেও যেতে পারবেন। সেখানে ধীরে ধীরে একাধিক হোটেল, দোকান হয়েছে। পাশাপাশি বন বাংলো রয়েছে। এই বন বাংলোতে থেকে ছুটিটাকে ভাল করে উপভোগ করতে পারেন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের