নেপালে জেল থেকে পালিয়ে গেল ১৩ হাজার কয়েদি, রয়েছে ধর্ষক থেকে জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: সরকারহীন নেপালে আরাজকতার চূড়ান্ত। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জেল ভেঙে ১৩ হাজার কয়েদিকে পালানোর সুযোগ করে দিয়েছে বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, একাধিক জেলের অস্ত্রাগারে হামলা চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্রও লুট করেছে কয়েদিরা। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে যেমন রয়েছে কুখ্যাত জঙ্গি তেমনই রয়েছে খুনি ও ধর্ষকরা। ফলে সিঁদুরে মেঘ দেখছেন নেপাল পুলিশের শীর্ষ আধিকারিকরা। তাদের আশঙ্কা, জেল ভেঙে পালানো কয়েদিদের পাকড়াও করতে না পারলে চরম মূল্য চোকাতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

কেপি শর্মার ওলি সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে গত সোমবার সশস্ত্র আন্দোলন শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ওইদিন সংসদ ভবনে হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ২০ জন সশস্ত্র বিক্ষোভকারী। মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি ঘটে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল থেকে শুরু করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে হামলা চালানো হয়। রেহাই পাননি প্রাক্তন তিন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, ঝালানাথ খানাল ও পুষ্পকুমার দহালও। তিন জনের বাড়িতেই হামলা চালায় বিক্ষোভকারীরা। শুধু তাই বেধড়ক মারধর করে ঝালানাথ খানালের স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। সুপ্রিম কোর্টেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি একাধিক জেল ভেঙে কুখ্যাত কয়েদিদের ছাড়িয়ে নেওয়া হয়। নেপাল পুলিশের এক আধিকারিকের কথা অনুযায়ী, মঙ্গল এবং বুধ-দু’দিনে ১৩ হাজার কয়েদিকে ছাড়িয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। তার মধ্যে ডিল্লিবাজার জেল থেকে ১১০০ জন, নাকখু জেল থেকে ১২০০ জন, ছিতওয়ান জেল থেকে ৭০০ জন, সুনসারির ঝুম্পকা থেকে ১৫৭৫ জন, কাঞ্চনপুর থেকে ৪৫০ জন, কেলালি জেল থেকে ৬১২ জন কয়েদি পালিয়েছে। ঝালেশ্বর জেল থেকে ৫৭৬, কাসকি থেকে ৭৭৩, ডাং থেকে ১২৪ জন পালিয়েছে। কয়েদি ও বিক্ষোভকারীদের সঙ্গে জেলরক্ষী ও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে পাঁচ নাবালক বন্দি।

অন্যদিকে, দেশে কোনও প্রশাসন না থাকার সুযোগ নিয়ে  অবাধে লুটপাট চালাচ্ছে বিক্ষোভকারীরা। নামী শিল্পপতির বাড়ি থেকে শুরু করে শপিং মল-লুটপাটকারীদের হাত থেকে বাদ পড়ছে না কিছুই। সবচেয়ে বিষ্ময়ের হল, সেনার সামনেই চলছে ওই লুটপাট। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখছে সেনা সদস্যরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্তার কথায় ‘সেনাপ্রধান অশোক রাজ সিগদালে লুটপাটে মত্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নিতে বলেছেন। ফলে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড়! ২০ দিনে কত আয় করল রণবীর অভিনীত ‘রামায়ণ’?

মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট

বিয়েবাড়িতে আচমকা দুষ্কৃতীদের তাণ্ডব! এলোপাথাড়ি গুলি, মৃত ২

শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা