লঞ্চ হল iphone 17,  নতুন ফিচার সঙ্গে শক্তিশালী প্রযুক্তির চমক, কবে থেকে বুকিং শুরু?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) তাদের বহুল প্রতীক্ষিত “Awe Dropping” ইভেন্টে অবশেষে হাজির করল নতুন iPhone 17 সিরিজের। একসঙ্গে বাজারে নিয়ে এল চারটি মডেল—iPhone 17, iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। এগুলোর প্রি-অর্ডার শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে এবং ১৯ সেপ্টেম্বর থেকেই ক্রেতাদের হাতে পৌঁছবে।

নতুন সিরিজের সবচেয়ে আলোচিত দিক হলো A19 Pro চিপসেট, যা আগের সিরিজের তুলনায় দ্রুততর এবং এনার্জি-এফিসিয়েন্ট। বিশেষ করে Pro এবং Pro Max মডেলে যোগ হয়েছে ভ্যাপার কুলিং চেম্বার। ফলে দীর্ঘক্ষণ গেম খেলা বা ভিডিও এডিটিং করলেও ফোন অতিরিক্ত গরম হবে না। iPhone 17 এসেছে ৬.৩-ইঞ্চি OLED ডিসপ্লে এবং ৪৮MP প্রধান ক্যামেরা নিয়ে। এর দাম শুরু ₹82,900 থেকে। অন্যদিকে iPhone Air দৃষ্টি কেড়েছে তার পাতলাতেই—মাত্র ৫.৬ মিমি পুরুত্বের এই ডিভাইস বিশ্বের সবচেয়ে স্লিম iPhone হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর দাম শুরু ₹1,19,900।

প্রো মডেলগুলোতে পরিবর্তন আরও দৃশ্যমান। iPhone 17 Pro ও Pro Max-এ রয়েছে ট্রিপল ৪৮MP ক্যামেরা, সর্বোচ্চ 1TB–2TB স্টোরেজ অপশন এবং 39 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক ব্যাটারি ব্যাকআপ। Pro Max-এর ৬.৯-ইঞ্চি Pro-Motion OLED ডিসপ্লে ভিডিও ও গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সব মিলিয়ে, iPhone 17 সিরিজ কেবল হার্ডওয়্যার নয়, ডিজাইন ও পারফরম্যান্সের দিক থেকে আরও একধাপ এগিয়ে দিয়েছে অ্যাপলকে। একদিকে iPhone Air-এর পাতলা গড়ন নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করছে, অন্যদিকে Pro সিরিজের শক্তিশালী কনফিগারেশন প্রফেশনাল কাজেও ফোনকে নির্ভরযোগ্য সঙ্গী করে তুলছে।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ