আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেড, প্রতিপক্ষ কারা?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মহিলা ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। কলকাতার গর্ব ইমামী ইস্টবেঙ্গল এফসি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। কুয়ালালামপুরে আয়োজিত ড্র-তে ‘গ্রুপ বি’-তে পড়েছে তারা, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে চিনের বর্তমান চ্যাম্পিয়ন উহান জিয়াংদা এফসি,  ইরানের শক্তিশালী বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের ঐতিহ্যবাহী দল পিএফসি নাসাফ।

২০২৪–২৫ মরসুমে ইন্ডিয়ান উইমেনস লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। প্রাথমিক পর্বে হংকংয়ের কিটচি এসসি ও কম্বোডিয়ার ফনম পেন ক্রাউন এফসিকে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে। এই সাফল্য শুধু ইস্টবেঙ্গলের জন্য নয়, বরং ভারতীয় নারী ফুটবলের ইতিহাসেও একটি মাইলফলক হয়ে থাকবে।

আগামী ১৭ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ বি’র লড়াই। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে বাম খাতুন এফসির।  এরপর নামবে উহান জিয়াংদার বিপক্ষে। যারা ইতিমধ্যে পাঁচবার চিনের লিগ জিতেছে এবং প্রথম আসরের চ্যাম্পিয়নও। শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে উজবেকিস্তানের ১৬ বারের চ্যাম্পিয়ন পিএফসি নাসাফের বিরুদ্ধে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা দুই তৃতীয় স্থানাধীকারী দল যাবে নকআউট রাউন্ডে। কোয়ার্টার ফাইনাল আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে। আর সেমিফাইনাল ও ফাইনাল হবে মে মাসে। ইস্টবেঙ্গলের জন্য চ্যালেঞ্জ কঠিন, তবে এই অভিষেক শুধু ফুটবলের লড়াই নয়—এটি ভারতীয় নারী ক্রীড়াঙ্গনের ক্ষমতা প্রমাণের এক ঐতিহাসিক যাত্রা। কলকাতার মাঠ থেকে শুরু হয়ে এবার তাদের পথ যাচ্ছে সরাসরি এশিয়ার বৃহত্তম মঞ্চে।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ