নলহাটির খাদানে ধস, পাথর চাপা পড়ে মৃত্যু অন্তত ছয় শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি: পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে ৬ জন খাদান শ্রমিকের মৃত্য। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন খাদান শ্রমিক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খাদান থেকে পাথর সরানোর সময় চাপা পড়ে মৃত্যু হল৬ জন শ্রমিকের। আহত ৩জন শ্রমিকের অবস্থা গুরুতর ।নলহাটির(Nalhati) বাহাদুরপুর পাথর খাদানে ধস। শুক্রবার দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে পাথর সরানোর সময় এই ধ্বস নামে। আহত এবং নিহতদের নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (Bardhaman Hospital)। পাথর সরানোর সময় উপর থেকে পাথর পড়ে যায় ।আর তার তলায় চাপা পড়েন শ্রমিকরা। মোট ১২ জন শ্রমিক ওই খাদানে কাজ করছিলেন। এই পাথর খাদানটি সরকারি পরিচালিত না বেসরকারি তা এখনো জানা যায়নি।

এই পাথর খাদানের (Stone Quarry)পাথর সরানোর সময় ওপর থেকে পাথর পড়ে গেলেই এই দুর্ঘটনা ঘটে। যারা মারা গিয়েছে তাদের আত্মীয়-স্বজনদের খবর দিয়েছে প্রশাসন। যে শ্রমিক গুরুতর আহত হয়েছে তাকে এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে ।সেখানে তার চিকিৎসা চলছে। তবে ওই পাথর খাদানে যে পাথর উপর থেকে গড়িয়ে পড়েছে তার তলায় আরো শ্রমিক চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

মৃত এবং আহত এর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে গেছে নলহাটি থানা। পাথরের ধ্বস নামার দরুন শ্রমিকদের হাতে পায়ে গুরুতর আঘাত লাগে। কেন হঠাৎ এই ধ্বস নামল তা তদন্ত সাপেক্ষ। এই ঘটনায় ওই খাদানে কাজকর্ম বন্ধ রয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।নলহাটির বাহাদুরপুরে (Bahadurpur)পাথরের খাদানে ড্রিল করার সময়ে আচমকাই ধ্বস ।

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো