একবালপুরে প্রকাশ্য রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করে ধারাল অস্ত্রের আঘাতে খুন হতে হল ধনরাজকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার অকালে প্রাণ গেল এক প্রতিবাদীর। কলকাতার বন্দর এলাকার একবালপুরে প্রতিবাদ করে ধনরাজ প্রসাদ (Dhanraj Prasad)নামে ৩৭ বছরের এক ব্যক্তি খুন হলেন। তার বাড়ির সামনে বসে ছিল মদের আসর। তিনি তার প্রতিবাদ করেছিলেন। গত ৯ সেপ্টেম্বর এই ঘটনায় যারা মদ্যপান করছিল তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আমজাদ সোফার দিয়ে ধনরাজের গলায় কোপ মেরেছিল। এর পাশাপাশি ধান রাজের বাঁ কাধেও গুরুতর আঘাত লেগেছিল। আহত এবং রক্তাক্ত ধন রাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু তার অবস্থা আবার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতালে ধনরাজের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। একবালপুর থানায় খুনের মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর নয় সেপ্টেম্বর মঙ্গলবার রাত বারোটার পরে ধনরাজের বাড়ির সামনে বসেছিল মদ্যপানের আসর।

আমজাদ(Amzad) এবং তার চার সঙ্গী মদ্যপান করছিলেন। সেই সময় তারা তাদের মধ্যে গালিগালাজ করছিলেন। এই নিয়ে প্রতিবাদ করেছিলেন ধনরাজ। এর থেকেই দু -পক্ষের মধ্যে বচসা হয়। বছরের সময় জোরজবস্তি ধনরাজের বাড়িতে ঢুকে পড়ে আমজাদ। সেই সময় সে কোমর থেকে একটি চপার বের করে ধনরাজের গলায় এবং কাঁধে আঘাত করে। চপার ধনরাজের গলায় গুরুতর আঘাত না করলেও শরীরের অন্যান্য অংশে আঘাত করায় তার গুরুতর আঘাত লাগে। এরপর ধন রাজকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বিয়ে-শাদী বার রাতে আবার তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন পুনরায় এসএসকেএম(SSKM) হাসপাতালে তাকে ভর্তি করে। কিন্তু শুক্রবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়। এরপরই একবালপুর থানা খুনের মামলা দায়ের করেছে।

আলী রাজা ওরফে শেখ নাসরু(Sk.Nasru) নামে এক যুবককে আটক (Detain)করা হয়েছে। এই যুবকও সেই রাতে ঘটনাস্থলে ছিল। তার সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান পেতে চাইছে একবালপুর থানার পুলিশ। মূল যার বিরুদ্ধে অভিযোগ সেই আমজাদ এখনো পলাতক। তাকে পুলিশ খুঁজছে। এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকলেই প্রকাশ্য রাস্তায় এই মদ্যপানের ঘটনায় এবং তার পরিণতিতে খুনে ক্ষোভ উগড়ে দিচ্ছে পুলিশের বিরুদ্ধে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দাবি করছে একবালপুর এলাকার সাধারণ মানুষ জন। প্রকাশ্যে মদ্যপানের ঘটনা রোধে একবালপুর থানাকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো