লন্ডনে ইউনূসের তথ্য উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো পচা ডিম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদের প্রধান উপদেষ্টা ইউনূসের তথ্য উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো পচা ডিম। জানা গিয়েছে, লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষ করে বের হওয়ার সময় ইউনূসের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ছুঁড়ল পচা ডিম ডিম। অনেকেই বলছেন এই ঘটনা অত্যন্ত অসম্মানের।

সোয়াস বিশ্ববিদ্যালয়ের (The School of Oriental and African Studies) ব্লুমসবারি ক্যাম্পাসের পেছনের রাস্তায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন যৌথ ভাবে উক্ত সেমিনারটি আয়োজন করেছিল। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পাস থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি বের হওয়ার সময়ে গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেই বিক্ষোভ দেখানোর সময়ের এক সময়ে পচা ডিম ছোঁড়া হয়। ঘটনাটি নিয়ে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে। এলাকা থেকে সরয়ে দেওয়া হয় ইউনূসের তথ্য উপদেষ্টার গাড়ি।

লন্ডনে এই চাঞ্চল্যকর ঘটনার বাংলাদেশ হাইকমিশনের প্রেসমন্ত্রী আকবর হোসেন জানিয়ে দেন বিএমডব্লিউ গাড়িতে ছিলেন না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর কথায়, মাহফুজ আলম গাড়িতে আছেন বলে ধারণা করেছিলেন আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু মাহফুজ আলম একটি গাড়িতে, অন্য রাস্তা দিয়ে তিনি সোয়াস ছাড়েন। সেই ঘটনার পর ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় হাইকমিশনে বক্তব্য রাখার সময়ে মাহফুজ আলম স্বীকার করেন যে তিনি আওয়ামী লীগের সদস্যদের হাতে আক্রমণের সম্মুখীন হতে চলেছিলেন।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র