ওমানের বিরুদ্ধে শূন্য রান করেও আত্মবিশ্বাসী, ভারতকে হারানোর হুঙ্কার পাক অধিনায়কের

গত দু’-তিন মাস ধরে আমরা বেশ ভাল ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজ জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছি আমরা। তাই আমরা আরও ভাল ক্রিকেট খেলতে চাই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওমানকে শূন্য রানে হারিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। ‘যে কোনও দলকে হারাতে পারি’, এমনটা বলে ভারতকে হুঁশিয়ার করলেন পাকিস্তানি অধিনায়ক। আগামিকাল এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহারণ। প্রায় ১ বছর ৩ মাস পর ফের মুখোমুখি হতে চলেছে দুই দেশ। শেষ বড় আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৪ এপ্রিল সূর্যকুমার যাদবদের মুখোমুখি হচ্ছেন আঘারা। যা দেখার জন্যে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তার আগেই লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন পাক অধিনায়ক। শুক্রবার ওমানের বিরুদ্ধে জয়ের পর আরও আত্মবিশ্বাসী আঘারা।

সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বলেছেন, ‘গত দু’-তিন মাস ধরে আমরা বেশ ভাল ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজ জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছি আমরা। তাই আমরা আরও ভাল ক্রিকেট খেলতে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনও দলকে আমরা হারাতে সক্ষমতা রাখি।’ সুতরাং একরকম ভাবে ভারতকে পাকিস্তানি অধিনায়ক বুঝিয়ে দিলেন যে, ভারতকে তাঁরা হারানোর ক্ষমতা রাখে। আর আত্মবিশ্বাসটা তাদের এসেছে পর পর ম্যাচ জেতার পর। সেই কারণে আগামিকাল ইতিবাচক মানসিকতা নিয়েই সূর্যকুমারদের বিরুদ্ধে মাঠে নামবেন আঘারা। যদিও ওমানের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটিং করতে নেমে তেমন ভার পারফরম্যান্স করেনি।

শুধুমাত্র মহম্মদ হ্যারিস ৪৩ বলে ৬৬ রান করছেন। তাছাড়া আর কেউ ভাল রান করতে পারেননি। পাক অধিনায়ক সলমন আঘাও শুন্য রান করেছেন। তবুও তিনি এশিয়া কাপের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। ওমানের বোলিং আক্রমণের সামনে আঘার দল দু’অঙ্কের রানও করতে পারেনি। ওপেনার সাইম আয়ুব এবং আঘা শূন্য রানে আউট হয়েছেন। তবে ১৬.৪ ওভারেই ওমানকে অলআউট করেছেন পাক বোলাররা। সুতরাং আত্মবিশ্বাস আরও বেড়েছে তাদের। অন্যদিকে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছেন সূর্যকুমারেরা। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে ৯৩ রানে। সুতরাং এখন দুই দেশের আগামী দেখার জন্যে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল