ভয়াবহ! স্ত্রীকে ধর্ষণ করে স্বামীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা বাংলাদেশের কক্সবাজারে। মানুষ কতখানি নৃশংস হতে পারে তার প্রমাণ মিলল আবার। কক্সবাজারের উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণ করার পর স্বামীকে হত্যা করা হয়েছে। ওই যুবক জাতিতে একজন চাকমা। ওই যুবককে হত্যা এবং তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বীরেল চাকমা নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মহম্মদ ইলিয়াস খান এই তথ্য সামনে এনেছেন।

জানা গিয়েছে, হত্যার পর রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে বীরেল চাকমা। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানান গিয়েছে, বীরেল চাকমা নামে ওই ব্যক্তি নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রীর পূর্ব পরিচিত। তাদের সকলের বাড়ি রাঙামাটিতে। বীরেলকে রঞ্জনদের বাড়িতে মাঝেমধ্যেই আসতে দেখা যেত।

মাস কয়েক আগে কক্সবাজারের ঝিলংজার উত্তরণ আবাসিক ভবনের ভেতরে ভাড়া থাকেন। রঞ্জন ও তাঁর স্ত্রী রাঙামাটি থেকে আনারস নিয়ে কক্সবাজারে বিক্রি করতে আসতেন। যেহেতু বীরেন আগে থেকে পরিচিত তাই তার বাড়িতে থাকতেন। বিক্রিবাট্টা শেষ হলে তারপর আবার ফিরে যেতেন রাঙামাটিতে।

 শনিবার রাতে বীরেল আর রঞ্জন একসঙ্গে মদ্যপান করছিলেন। এর মধ্যেই পাশের ঘরে গিয়ে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করে বীরেল। অর্ধনগ্ন অবস্থায় এরপর ওই ঘর থেকে বেরিয়ে স্বামীকে সবকিছু বলেন তিনি। শুনে ক্ষোভে ফেটে পড়েন রঞ্জন। বীরেলের সঙ্গে শুরু হয় তাঁর বাকবিতণ্ডা। আচমকা ছুরি নিয়ে রঞ্জনকে আক্রমণ করে সে। খুনের পর রক্তাক্ত হাত, জামাকাপড় পরেই পালানোর চেষ্টা করে বীরেল। কিন্তু রক্তমাখা হাত দেখে কয়েকজন স্থানীয় তাকে আটকিয়ে বাড়িতে গিয়ে দেখে পড়ে রয়েছে রঞ্জনের মৃতদেহ। পাশে অর্ধনগ্ন অবস্থায় বসে বিলাপ করে চলেছেন তাঁর স্ত্রী। জিজ্ঞাসাবাদে জানা যায় বীরেলই খুন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। গোটা বিষয়টির শুরু হয়েছে তদন্ত।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র