‘ম্যাচ দেখানো হলে টিভি ভেঙে দেওয়া হবে’, মুম্বইয়ের হোটেল ও রেস্তোরাঁগুলিকে হুঁশিয়ারি শিবসেনা নেতার

তবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচটি ভারতজুড়ে ক্ষোভের ঝড় তুলেছে। বয়কটের ডাক দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা! এরপরেই ভারত-পাকিস্তানের মহারণ! ‘অপারেশন সিঁদুর’-এর পর এশিয়া কাপের সুবাদে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সুতরাং এ নিয়ে টানটান উত্তেজনা দুই দেশের ক্রিকেট প্রেমী ভক্তদের। কিন্তু পহেলগাঁও হামলার পরে দুই দেশের সম্পর্কের মধ্যে চিড় ধরেছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। হামলার পর দায় স্বীকার করে নিয়েছে পাক জঙ্গিগোষ্ঠী। এর পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিকে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি পাকিস্তানি খেলোয়াড় বা তারকা সকলের ভারতে আসা নিষিদ্ধ করা হয়। সেই কারণেই এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও দুবাইতে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

তবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচটি ভারতজুড়ে ক্ষোভের ঝড় তুলেছে। বয়কটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি মুম্বইয়ের, ঠাকরে গোষ্ঠীও কঠোর অবস্থান নিয়েছে। মুম্বইয়ের সমস্ত হোটেল এবং রেস্তোরাঁগুলিকে ভারত পাকিস্তানের ম্যাচটি দেখানোর বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। শিবসেনা (ইউবিটি) নেতা শরদ কোলি মহারাষ্ট্রের হোটেল মালিকদের হুমকি দিয়ে বলেছেন, “পাকিস্তানের সন্ত্রাসীরা গুলি করে ভারতীয়দের হত্যা করেছে। তবুও, পাকিস্তানের সঙ্গে ভারত খেলছে। কোনও হোটেল মালিক বা অপারেটরের এই ম্যাচটি টিভিতে দেখানো উচিত নয়। আমরা যদি ভারতকে ভালোবাসি, তাহলে কারও এই ম্যাচটি দেখানো উচিত নয়। যদি ম্যাচটি দেখানো হয়, তাহলে তাদের টিভি ভেঙে দেওয়া হবে এবং এর দায় তাদেরই বর্তাবে।”

 

পহেলগাঁও বৈসরণে মর্মান্তিক হামলার পর ব্যাপক ক্ষোভের মধ্যে শিবসেনা নেতার এই মন্তব্যটি এসেছে। এমনকী পহেলগাঁও হামলায় নিহত কানপুরের শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্যার সবাইকে ম্যাচটি না দেখার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, “এই ম্যাচটি দেখার জন্য কারও স্টেডিয়ামে যাওয়া উচিত নয়, এমনকি টিভিতেও দেখা উচিত নয়। আমি বুঝতে পারছি না কেন মানুষ এখনও এই খেলাটি দেখছে। এর জন্যে উত্তেজনা প্রকাশ করছেন।” এরপরেও মুম্বই এবং তার বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে কণ্ঠস্বর উঠেছে। ঐশণ্য বোর্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, “বিসিসিআইয়ের এই ম্যাচটি অনুমোদন করা উচিত হয়নি। তারা কি পহেলগাঁও হামলার ২৬টি পরিবার এবং অপারেশন সিঁদুরের শহীদদের বেদনা অনুভব করে না? বিসিসিআইয়ের এই পরিবারগুলির প্রতি কোনও সংবেদনশীলতা নেই।” এছাড়াও মুম্বইয়ের বিভিন্ন, হোটেল এবং বারগুলিতে ক্রিকেট স্ক্রিনিং প্রায়শই প্রচুর ভিড় জমায়, ঠাকরে গোষ্ঠীর এই সতর্কীকরণ পরিবেশে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণত ক্রীড়া উত্তেজনার মুহূর্ত কী তা রাজনৈতিক এবং আবেগঘন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল