পাক খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করায় শাস্তির মুখে পড়বে ভারত? যা বলছে ICC-এর নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ের মাঠে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতের ক্রিকেট দল।  রবিবার এশিয়া কাপে জেতার পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি। এমনকি খেলা শেষে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরা। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় তারকাদের এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্তের সমর্থন করেছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই। সৌজন্যের অংশ হিসেবে খেলা শেষ বা শুরুতে হ্যান্ডশেক করার যে নিয়ম রয়েছে তা না মানায় ভারতীয় দলকে কি শাস্তির মুখে পড়তে হবে ? জেনে নিন কি বলছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (ICC) নিয়ম।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ICC র নিয়মে হ্যান্ডশেক করতেই হবে এমন কোনও উল্লেখ নেই। তাই পাক খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোয় সূর্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। খেলা শুরু এবং শেষে আম্পায়ার এবং খেলোয়াড়রা একে ওপরের সঙ্গে হ্যান্ডশেক করেন। তবে যদি কেউ এই কাজ না করেন তাহলে সেটা অপরাধ বলে গন্য করা হবে না। কারণ এই ধরনের তেমন কিছুই আইসিসি’র নিয়মে নেই। তবে নিয়মে এটা বলা হয়েছে যে, যদি কোনও খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে হ্যান্ডশেক না করেন তাহলে তাহলে সেটিকে ক্রিকেটীয় ভাবনার বিরুদ্ধে বলে ভাবা হতে পারে। সেক্ষেত্রে ICC আচরণবিধির ধারা 2.1.8 অনুসারে, খেলোয়াড়কে সতর্ক করা হতে পারে বা জরিমানাও হতে পারে ।

অন্যদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, হ্যান্ডশেক না করার জন্য ভারতের যদি জরিমানা হয় তাহলে ম্যাচ হারার পর পাকিস্তান টিম অনুষ্ঠান মঞ্চে পাকিস্তানের না আসার কারণে জরিমানা হওয়া উচিত। কারণ খেলা শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন সলমন আগা অনুষ্ঠান বয়কটের পথে হেঁটেছিলেন। তবে যাই হোক সূর্যদের দলের এই সিদ্ধান্তে বেজায় চটেছে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। ভারতের হাত না মেলানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন পাক ক্রিকেট তারকা শোয়েব আখতার ও রশিদ লতিফরা।

আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

মাতলার চর দখলের অভিযোগ, শওকত মোল্লার ছেলে ইমরানের ক্যাফেতে চলল বুলডোজার

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক