নানুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, আশঙ্কাজনক ১জনকে আনা হল কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নানুর: বীরভূমের নানুরে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হলে তিন জনের। সোমবার দুপুরে নতুনগ্রাম সংলগ্ন বাদশাহী রোডে পথ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নানুরের নতুনগ্রাম বাদশাহি রোডে(Badsahi Road) পেট্রোল পাম্পের কাছে মৃতদের দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। পথ দুর্ঘটনায় যারা মারা গেছেন তারা হলেন তাহের শেখ (৪৫), বাবু দাস(২৮) আব্দুল্লাহ শেখ (৬৫)। আহত যে হয়েছেন তার নাম রাম দাস(২০)। তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। নানুর থানা সূত্রে জানা গিয়েছে মোট চারজন দুটি বাইকে যাচ্ছিলেন। নতুনগ্রাম বাসস্ট্যান্ডে একটি পেট্রোল পাম্পের কাছে পথ দুর্ঘটনায় কবলে পড়েন তারা।

এরপর স্থানীয় মানুষজন রক্তাক্ত চারজনকে উদ্ধার করে মঙ্গলকোট হাসপাতালে (Mangalkot Hospital)পাঠায়। সেখানে তাহের ও বাবুকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে আব্দুল্লা শেখকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Hospital) নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রামদাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে রামদাস ও বাবু দাস একটি মোটরসাইকেলে ছিলেন।

অপরদিকে তাহের শেখ ও আব্দুল্লাহ শেখ অন্য একটি মোটরসাইকেলে ছিলেন। বাবু ও রাম ঘুরতে বেরিয়েছিলেন। অপরদিকে তাহের শেখরা একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দুটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কারোর মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ