সাবধান! পুজোয় রাসায়নিক বিষ দেওয়া ইলিশ পাঠাচ্ছে ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ভারত বিরোধী বড়সড় ষড়যন্ত্র মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের। আসন্ন শারদো‍ৎসব উপলক্ষে পদ্মার ইলিশের নামে রাসায়নিক বিষ দেওয়া (ফর্মালিনযুক্ত) রূপালি শস্য পাঠানোর পরিকল্পনা নিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তদারকি সরকারের ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বরিশাল, খুলনা ও চাঁদপুরের ম‍ৎস্য রফতানিকারকদের ফরমান জারি করেছেন, কোনও মতেই যাতে টাটকা ইলিশ পশ্চিমবঙ্গ কিংবা ভারতে না যায়। প্রয়োজনে বিভিন্ন স্থলবন্দরে রফতানি করা ইলিশ পরীক্ষা করা হবে। ওই পরীক্ষাতে যদি টাটকা ইলিশ পাওয়া যায় তাহলে কঠোর পপদক্ষেপ করা হবে। খোদ তদারকি সরকারের ম‍ৎস্য উপদেষ্টার ওই নির্দেশে ভীত-সন্ত্রস্ত রফতানিকারকরা। ফর্মালিন মেশানো মাছ পাঠিয়ে পুজোর মধ্যে ওপার বাংলার বাঙালিদের অসুস্থ করতে মন সায় দিচ্ছে না। বেশ কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠান এবার ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

শেখ হাসিনা জমানায় প্রতি বছরই পুজোর সময়ে ওপার বাংলার ম‍ৎস্যপ্রেমী বাঙালিদের বিশেষ উপহার হিসাবে ইলিশ পাঠানো হতো। গত বছর সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতাচ্যূত হওয়ার পরেই বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তাঁর নেতৃত্বাধীন তদারকি সরকারের ম‍ৎস্য উপদেষ্টার দায়িত্ব পান কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী হিসাবে পরিচিত ফরিদা আখতার। দায়িত্ব নিয়েই তিনি পুজোর সময়ে ভারতে ইলিশ রফতানি বন্ধের উদ্যোগ নেন। তবে শেষ মুহুর্তে অর্থ তথা বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে। ইলিশ রফতানির আনুমোদন দেওয়া হয়। যদিও ২০২৩ সালের তুলনায় রফতানির পরিমাণ কমিয়ে অর্ধেক করা হয়।

এ বছরেও ভারতে ইলিশ রফতানিতে তীব্র আপত্তি জানান ফরিদা। রফতানি রুখতে ইলিশের দাম বাড়িয়ে কেজি প্রতি ১৫২৫ টাকা করা হয়। আর রফতানির পরিমাণ কমিয়ে ১২০০ টনের অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গ-সহ ভারতে যে ইলিশ রফতানিতে তার সায় নেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কট্টর হিন্দুবিদ্বেষী তথা জামায়াত ইসলামীর অন্যতম নেত্রী ফরিদা আখতার। সাংবাদিকদের তিনি বলেন ‘ভারতে ইলিশ পাঠানোর কোনও ইচ্ছে ছিল না। আমরা বারবারই বলেছি, দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। তবে দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে। এবারে দামও বাড়িয়ে রাখা হয়েছে।’

ইলিশ রফতানির অনুমোদন দিলেও যাতে পদ্মা বা মেঘনার টাটকা ইলিশ ওপারে না যায়, তার জন্য আসরে নেমেছেন ইউনূসের ম‍ৎস্য উপদেষ্টা। রফতানিকারকদের ডেকে নির্দেশ দিয়েছেন ‘রাসায়নিক বিষ (ফর্মালিন) দেওয়া মাছ পাঠাবেন। টাটকা মাছ পাঠালে কপালে অশেষ দুর্গতি রয়েছে।’ রফতানিকারকরা সরকারি নির্দেশ মানেন কিনা, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ম‍ৎস্য দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তথা জামায়াত ইসলামী নেতা মোহাম্মদ আবদুর রউফকে।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ