ভয়াবহ অবস্থা উত্তরাখণ্ডের, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে উত্তরাখণ্ড। ফের মেঘভাঙা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরাখণ্ডের। সোমবার গভীর রাতে দেরাদুনের সহস্রধারা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের ফলে তামসা নদীর জলস্তর প্রবল বেড়ে গিয়েছে। চারদিকের অবস্থা মারাত্মক। নদীর তীরবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকে বাড়িঘর, গাড়ি, দোকানপাট সব ভেসে গিয়েছে। বহু মানুষ নিখোঁজ। দেরাদুনের মোহানি রোড, পূরণ বস্তি, বলবীর রোড, ভগৎ সিং কলোনি, সঞ্জয় কলোনি জলমগ্ন। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।

বিপর্যস্ত উত্তরাখণ্ড নিয়ে X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লিখেছেন, “সোমবার গভীর রাতে দেরাদুনে ভারী বৃষ্টিপাতের কারণে বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। সেই সঙ্গে পুরো পরিস্থিতির উপরেও নজর রাখছি।” জলের স্রোত এতটাই ছিল যে ভেসে গিয়েছে বাস, ছোট গাড়িও। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে জেলাশাসক দেরাদুনের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

দেরাদুনে তামসা নদী ফুলে ফেঁপে উঠেছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাপকেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের বাইরে থাকা শিবমূর্তি জলের স্রোতে ভেসে গিয়েছে। ভেসে গিয়েছে উত্তরাঞ্চল বিশ্ববিদ্যালয়ের কাছে টন নদীর সেতু। তার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দেরাদুনের সঙ্গে পাচ্চাদুন এলাকার। ব্যাহত হয়েছে যান চলাচল। সিমলা বাইপাস দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বন্ধ রয়েছে বিকাশ নগর হাইওয়ে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কালীগড় এলাকা।

মঙ্গলবার দেরাদুন এবং তেহরি গাড়োয়ালে রেড অ্যালার্ট জারি করেছে। ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সারাদিনই এ রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বর্ষায় উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে যেমন উত্তরকাশীর ধারালি-হর্ষিল, চামোলির থারালি, রুদ্রপ্রয়াগের চেনাগড়, পাউরির সাইনজি, বাগেশ্বরের কাপকোট এবং নৈনিতালের কিছু অংশে ভারী ও মেঘ ভাঙা বৃষ্টির পাশাপাশি ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে ৮৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২৮ জন।

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ