‘ম্যানচেস্টার ডার্বি দেখা ভালো…’, ভারত-পাক ম্যাচ নিয়ে মন্তব্য সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ এখন হট টপিক। সর্বত্রই এই ম্যাচ নিয়ে কথা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে মেন ইন ব্লু। ভারত পাকিস্তান এই ম্যাচ নিয়ে কথা কম হয়নি। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। এবার এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, এই ম্যাচ দেখার চেয়ে ম্যানচেস্টার ডার্বি দেখা ভালো। পুরনো দিনের পাকিস্তানের টিমের কথা টেনে এমন মন্তব্য করেছেন তিনি।

ভারত-পাকিস্তান এই ম্যাচ বয়কট হওয়া উচিৎ বলে অনেকে বলেছিলেন। সেই আবহেই পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারত। কলকাতায় এই অনুষ্ঠান থেকে এই ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ভারত-পাক ম্যাচের প্রথম ১৫ ওভার দেখার পরেই ম্যানচেস্টার ডার্বি দেখছিলেন তিনি। ওই খেলা দেখে চ্যানেল পাল্টে দিয়েছেন তিনি। কারণ ওই খেলা দেখে অবাকও হননি।তিনি নিজের সময়ের কথা তুলে বলেছেন, সেই সময় পাকিস্তান টিমের সঙ্গে এখনকার টিমের কোনও তুলনা নেই। এখনকার টিম ভারতের বিরুদ্ধে খেলতেই পারেনা।  যে দলে একসময় ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদ, শোয়েব আখতাররা খেলতেন, সেই দলের সঙ্গে এখনকার টিমের কোনও মিল নেই। তখনকার দিনে যে মানের ক্রিকেটাররা খেলত, এখন তার অভাব।

বিগত ৫ বছরে যতবার পাকিস্তান ভারতের মুখোমুখি হয়েছে,ততবারই ভারতই জয় পেয়েছে। তাই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগের মতো উন্মাদনা হয়না। আগের উত্তেজনা অনুভব করা যায়না। শেষ ৫ বছরে এক তরফাই খেলা হয়েছে। অস্ট্রেলিয়, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিরুদ্ধে খেলাও অনেক বেশি উপভোগ্য। সেই খানে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ম্যাচ দেখার অর্থ নেই। পাকিস্তানের সঙ্গে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে মুখ খোলেননি প্রাক্তন অধিনায়ক।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের