এশিয়া কাপ থেকে দল তুলছে না পাকিস্তান, বৃথাই সমস্ত হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি:  এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকেই ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল চরমে। দুই দলের খেলোয়াড়দের করমর্দন বিতর্কের পর হুমকি আসে PCB-র দিক থেকে, যদি রেফারিকে সরানো না হয় তবে তারা বয়কটের পথে হাঁটতে পারে। তবে বাস্তবে ছবিটা ভিন্ন। শেষ পর্যন্ত PCB সিদ্ধান্ত নিয়েছে, বয়কটের হুমকি দিলেও মাঠ ছাড়বে না। UAE-তেই তারা বাকি টুর্নামেন্টে শিরোপা দখলের লড়াই চালিয়ে যাবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) পাকিস্তানের পাইক্রফটকে সরানোর দাবি খারিজ করেছে। পাইক্রফ্টের দায়িত্বে কোনো পরিবর্তন হয়নি। ফলে PCB-র সামনে তৈরি হয়েছিল এক অস্বস্তিকর পরিস্থিতি—খেলা ছাড়বে নাকি নিয়ম মেনে চলবে? অবশেষে পাওয়া গেল পাকিস্তানের উত্তর।
টসের সময় দুই অধিনায়কের হাত মেলানো হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে বহু পুরোনো স্পোর্টসম্যানশিপের প্রতীক এই ম্যাচ শুরু ও শেস করমর্দন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অভিযোগ তোলে, এই অদ্ভুত ঘটনার নেপথ্যে দায়ী ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাদের দাবি ছিল, ক্রিকেটের মৌলিক সৌজন্য অবজ্ঞা করা হয়েছে, যা শুধুই প্রোটোকল নয়, বরং খেলাধুলার আত্মারই অংশ।

এই অবস্থান আসলে একটি কৌশলগত চাল, যেখানে একদিকে নিজেদের অসন্তোষ তুলে ধরা গেল, অন্যদিকে খেলাটিকে পুরোপুরি পিছনেও ফেলাও হল না। ফলে বোঝা যাচ্ছে, রাজনৈতিক চাপ ও জাতীয়তাবাদী আবেগ যতই প্রবল হোক, ক্রিকেট এখনও আন্তর্জাতিক সম্পর্ক ও ভদ্রতাকে টিকিয়ে রাখার জায়গা খুঁজে নেয়। ফ্যানরা যদিও হতাশ, কারণ তারা চেয়েছিল স্পষ্ট জবাব—কেউ হার মানল, কেউ জিতল। কিন্তু বাস্তবতায় ক্রিকেট প্রশাসনকে ভারসাম্যের দড়ির উপর দিয়েই হাঁটতে হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল