একই দিনে বাবাহারা হলেন দুই আন্তর্জাতিক ক্রিকেটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই আন্তর্জাতিক ক্রিকেটার একই দিনে হারালেন তাঁদের মাথার উপরে থাকা বাবা নামক বটগাছকে। একই দিনে প্রয়াত হয়েছেন বাংলাদেশের এবাদত হোসেন চৌধুরী ও শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগ এই দুই ক্রকেটারের বাবা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে প্রয়াত হয়েছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী।

এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী ৭৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিজাম উদ্দিন চৌধুরী ছিলেন প্রাক্তন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। ছেলে এবাদত জানিয়েছেন তাঁর বাবা হঠাৎ অসুস্থততা বোধ করলে তাঁকে সিলেটে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হয়নি শেষরক্ষা। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে চিকিৎসকরা নিজাম উদ্দিন চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। বাংলাদেশি পেসার তাঁর বাবার জন্য সকলকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগও তাঁর বাবার মৃত্যুর খবর পান আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ জয়ের পর। ম্যাচে শেষ হওয়ার পর দুনিথ ভেল্লালাগ জানতে পারেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে প্রয়াত হয়েছেন। তাঁর বাবাও ছিলেন ক্রিকেটপ্রেমী। প্রিন্স অব ওয়েলস দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেছেন সুরাঙ্গা ভেল্লালাগে। দুই ক্রিকাটার তাঁদের বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল