প্রথম ভারতীয় বোলার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন আর্শদীপ সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ ৮ মাস অপেক্ষার পর নিজের ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার সুযোগ পেলেন আর্শদীপ  সিং। ৯৯ হয়ে আটকে রয়ে গিয়েছিল, কিছুতেই যেন সুযোগ আসছিল না ১০০টি উপকেটের রেকর্ড গড়ার। অবশেষে এল সময়। এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমনিতেই প্রথম ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় ক্রিকেটারেরা। তা নিয়ে ফুটছে দুই দেশই। এক দেশ ফুটছে গর্বে, অন্য দেশ ক্রোধে। সুপার ফোরের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ভারতের কাছে হারতে হল পাকিস্তানকে। ভারতের অর্শদীপ হারালেন পাকিস্তানের হ্যারিস রউফকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসাবে ১০০ উইকেটের রেকর্ড গড়লেন আর্শদীপ।

আসলে রেকর্ড হয়তো আগেই হয়ে যেত। চলতি বছরের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চের পেসারদের খেলায় ভারত। ফলে সেই সময় দলে থাকার মতো সুযোগ পাননি আর্শদীপ। এদিকে এশিয়া কাপ শুরু হতেও কপাল খোলেনি তাঁর। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহী এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানে এক বিশেষজ্ঞ পেসার দিয়েই কাজ চালায় ভারত। জসপ্রীত বুমরাহ থাকায় আর্শদীপের সুযোগ হয়নি। কিন্তু আর্শদীপের সুযোগ এসেছিল ওমানের বিরুদ্ধে। ভারতীয় কোচ গৌতম গম্ভীর আজ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলাকে অধিক গুরুত্ব দিয়েছিলেন। তাই ওমানের ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন বুমরা। সেই জায়গায় এসেছিলেন আর্শদীপ। সুযোগ পেয়েই তাকে কাজে লাগিয়েছেন এই ভারতীয় পেসার। ওমানের বিরুদ্ধে খেলতে নেমে ১০০ উইকেট ছুঁয়ে ফেললেন আর্শদীপ।

৬৪ ম্যাচ খেলে ১০০ উইকেট নিয়েছেন অর্শদীপ। সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়া পেসার হলেন তিনি। বিশ্বের আর কোনও পেসার এত কম ম্যাচ খেলে ১০০ উইকেট নিতে পারেননি। পাকিস্তানের রউফ ৭১ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। সেই রেকর্ডই ভাঙলেন অর্শদীপ। আইসিসি-র পূর্ণ সদস্য যে দেশগুলি তার শীর্ষ স্থানে রয়েছেন রশিদ খান। এই আফগান অধিনায়ক ও স্পিনার ৫৩ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন। এরপর রয়েছে শীলঙ্কা। তিনি ৬৩ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন। তারপরেই ভারতের আর্শদীপ।

এত ভাল পারফরম্যান্স সত্ত্বেও এশিয়া কাপে আর্শদীপের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। কারণ খেলা হচ্ছে দুবাইয়ে। সেখানকার পিচ স্পিন সহায়ক। সেখানে পেসারের কাজ কম। আর ভারতীয় দলে তিনজন স্পিনার। তাঁদের খেলাতেই হবে, সেক্ষেত্রে পেসার হয়তো আল্গবে একজনকে। সেখানেও ‘বুম বুম বুমরাহ’ই গম্ভীরের প্রথম পছন্দ।  তাই এশিয়া কাপে হয়তো আর কোনও ম্যাচে খেলা হবে না ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়া আর্শদীপ সিংয়ের ।

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা