চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের ফুজিয়ান প্রদেশে এক জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের ৩৮টি ইঞ্জিন ও প্রায় ২০০ কর্মী বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কিভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানা যায়নি। ইতিমধ্যেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চিনের সরকারি বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, ‘বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিট নাগাদ ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের কাইতুও রোড ইস্টে অবস্থিত ‘হুইতেং শুজ’ নামের একটি জুতোর কারখানায় আগুন লেগে যায়। কারখানার ভিতরে চামড়া, ফোম, আঁটা সহ প্রচুর দাহ্য পদার্থ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটিকে গ্রাস করে ফেলে এবং ঘন কালো ধোঁয়া আকাশের অনেক উঁচুতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক গাড়ি। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কারখানার ভিতর থেকে ঝলসে যাওয়া ২৮ জনের নিথর দেহ উদ্ধার করেন তাঁরা। বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও’তে দেখা গিয়েছে, জুতোর কারখানার বিশাল অংশ আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে এবং আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া। ভবনের ছাদে বেশ কয়েকজনকে আটকে থাকা অবস্থায় দেখা গিয়েছে।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের