বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিফলে গেল অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ রানের ইনিংস। অধিনায়ক হ্যারি ব্রুক ও ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে হেসেখেলেই ভারতের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ ৯ উইকেটে জিতে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রিস্টলে প্রথমে  ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছিল ভারত। জবাবে ৩৭ বল বাকি থাকতেই হাতে ৯ উইকেট নিয়ে জয় হাসিল করে স্বাগতিক দেশ। এদিনের জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ কব্জা করল ইংলিশরা।

এদিন ব্রিস্টল কাউন্টি ময়দানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম দুই ম্যাচে চরম ব্যর্থ হওয়া সত্বেও দলে জায়গা পেয়েছিলেন বিস্ময় বালক। এদিনের ম্যাচে নিজের জাত চেনাবেন বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু সেই গুড়ে বালি। ১০ বলে মাত্র ১৫ রান করে জোফ্রা আর্চারের বলে ফিরে যান। তিনে নামা ঈশান কিশনও চরম নিরাশ করেন। তিনি করেন মাত্র চার রান। প্রথম দিকে মনে হচ্ছিল বড় ইনিংস খেলবেন অভিষেক। কিন্তু তিনিও আদিল রশিদের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। করেন মাত্র ১৬ রান। ৪৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। ৭ ওভারে ৫০ রানের গণ্ডি পেরোয়।

চতুর্থ উইকেটে শিবম দুবের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যেতে থাকেন। ৪১ বলে দুজনে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ১৩.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ১৪তম ওভারে আক্রমণে এসে শিবমকে (২২) সাজঘরের পথ দেখিয়ে ৫৩ রানের পার্টনারশিপ ভাঙেন উইল জ্যাকস। প্রথম দিকে খানিকটা রক্ষণাত্মক খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে মারতে শুরু করেন শ্রেয়স। মারমুখী মেজাজে ব্যাট করে ইংলিশ বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালান। তিন ছক্কা ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। ৬ নম্বরে নামা তিলক বর্মা ৮ বলে ১১ রান করে জশ টঙের শিকার হয়ে সাজঘরে ফিরতেই আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শ্রেয়স। শেষ পর্যন্ত তাঁর ৪৮ বলে অপরাজিত ৮০ রানের দৌলতেই সাত উইকেট হারিয়ে ১৫৮ তুলতে সক্ষম হয় দল।

জয়ের জন্য ১৫৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করেন ইংলিশ ওপেনার জস বাটলার। যদিও ওপেনিং জুটিকে বেশিদূর এগোতে দেননি আর্শদীপ সিংহ। তৃতীয় ওভারে আক্রমণে এসে বাটলারকে (৮) ফিরিয়ে দেন তিনি। ১৩ রানে প্রথম উইকেট খুঁইয়ে ইংরেজরা গুটিয়ে যাবেন বলে স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তাঁদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেন ফিল সল্ট ও ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।  আক্রমণাত্মক মেজাজে খেলে দুজনে স্কোর বোর্ড সচল রাখেন। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬২। পাওয়ার প্লে শেষ হতে আরও বিধ্বংসী হয়ে ওঠেন ব্রুক। মাত্র ২১ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। সেই সঙ্গে ৯ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন।

অধিনায়ককে মারমুখী মেজাজে ব্যাট করতে দেখে হাত খুলে খেলতে থাকেন ফিল সল্টও। ১২তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে বাউন্ডারি হাঁকিয়ে ৩৪ বলে তিনিও অর্ধশতরান পূর্ণ করেন। ভারতের কোনও বোলারই সল্ট-ব্রুককে সামান্য অস্বস্তিতে ফেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন দুই ব্যাটার। ফিল সল্ট ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। উল্টোপ্রান্তে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক আটটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার