রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিজেপির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূল-ত্যাগী তিনজনকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করার কথা জানানো হয়েছে।

আগামী ২৪ জুলাই বাংলার তিন রাজ্যসভার আসনে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিধানসভায় বিজেপির যে শক্তি রয়েছে তাতে তিন আসনে জয় সুনিশ্চিত। তাছাড়া ‘নব তৃণমূল’-এর তরফেও জানানো হয়েছে, রাজ্যসভার উপনির্বাচনে কোনও প্রার্থী দেওয়া হবে না। কারা বিজেপির হয়ে প্রার্থী হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর-জল্পনা চলছিল। এদিন বিকেলেই আচমকা সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে পদ্ম পতাকা হাতে নেন বিধানসভা ভোটে ভরাডুবির পরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দেওয়া রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। তার পরেই জল্পনা তুঙ্গে ওঠে, নিঃস্বার্থভাবে নয়, রাজ্যসভার টিকিট পাকা করেই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূল-ত্যাগী তিন প্রাক্তন সাংসদ।

আরজি কর কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সুখেন্দুশেখর রায় গত মাসেই দল ও সাংসদ পদ ছেড়েছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। এর মাঝেই গত সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শহরে দেখা করেন সুখেন্দুশেখর রায়।

 

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর