মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন। ছয় মিনিট বাদে মরক্কোর জালে বল জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেন উসমান দেম্বেলে। শেষ পর্যন্ত মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলে জিতেই প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। সেই সঙ্গে ইতিহাসও গড়লেন দিদিয়ের দেশেঁর শিষ্যরা।  বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন বার সেমিফাইনালে পৌঁছাল ফ্রান্স।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বোস্টনে শুরু থেকেই মরক্কোর বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা। ম্যাচের ৫ মিনিটের মধ্যে দুইবার গোলের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু তেকাঠির নিচে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন মরক্কোর গোলরক্ষক গোলরক্ষক ইয়াসিন বুনু। একের পর এক আক্রমণ শানিয়েও মরক্কোর দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছিলেন দিদিয়ের দেশেঁর শিষ্যরা। ম্যাচের ২৬ মিনিটে নাটকীয় ঘটনা ঘটে। প্রতি–আক্রমণে বল নিয়ে মরক্কোর রক্ষণে ঢুকে পড়েন এমবাপে। তাঁকে আটকাতে ফাউল করে বসেন মরক্কোর নুসাইর মাজরাউয়ি। সঙ্গে সঙ্গেই পেনাল্টির  বাঁশি বাজান রেফারি। সবাইকে অবাক করে দিয়ে পেনাল্টি কিক মিস করেন কিলিয়ান এমবাপে। তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টি ও স্পট-কিক সফলভাবে জালে জড়ানো এমবাপে এই প্রথম ব্যর্থ হলেন। এর আগে ফ্রান্সের জার্সিতে এমবাপে সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন ২০২০ ইউরোর শেষ ষোলোয় সুই‍ৎজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে। ৩৬ মিনিটে আবারও মরক্কোর পরিত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক বুনু। দারুণভাবে বক্সে ঢুকে দেজিয়ে দুয়ের নেওয়া দুরন্ত শট রুখে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের দু’মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় মরক্কো। লুকাস দিনিয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। বলটি বাতাসে এমনভাবে দিক বদল করছিল যে গোলরক্ষকের জন্য তা সামলানো ছিল ভীষণ কঠিন। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধে খানিকটা রক্ষণের খোলসে থাকা মরক্কো দ্বিতীয়ার্ধের শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলার চেষ্টা করে। আজ্জেদিন উনাহি, ব্রাহিম দিয়াজরা ফরাসি দুর্গে আঘাত হানার চেষ্টাও চালান। ঠিক তখনই মাঠে বয়ে যায় এক ঝড়। সব হিসেব লণ্ডভণ্ড হয়ে যায়। ৬০ মিনিটে দেজিরে দুয়ের পাস পেয়ে বক্সের ভেতর থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন এমবাপে। পেনাল্টি মিসের হতাশা এক মুহূর্তেই উড়িয়ে দেন তিনি। ছয় মিনিট পর বক্সের বাইরে দাঁড়ানো দেম্বেলেকে বল বাড়িয়ে দেন এমবাপে। এরপর নিচের কোণ লক্ষ্য করে নেওয়া দেম্বেলের নিখুঁত শট আটকানো সাধ্যে কুলোয়নি মরক্কোর গোলরক্ষক বুনুর। দুই গোলের ধাক্কা সামলাতে সফিয়ান আমরাবাত, সফিয়ান রহিমি, গেসিম ইয়াসিনদের মাঠে নামান মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। ৭৭ মিনিটে এমবাপেকে তুলে নিয়ে জঁ্য ফিলিপ মাতেতাকে নামান ফ্রান্স কোচ দেশেঁ।  বোস্টনের দর্শকেরা দাঁড়িয়ে করতালিতে বিদায় জানান ফরাসি অধিনায়ককে। শেষের দিকে মরক্কোর আশরাফ হাকিমির কর্নার থেকে নিল এল আইনাউইয়ের হেড অল্পের জন্য বাইরে যায়, উনাহির দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন মেনিয়াঁ। কিন্তু শেষ পর্যন্ত ফরাসি রক্ষণে ফাটল ধরাতে পারেনি মরক্কো। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে অর্থা‍ৎ ৮৮ মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করার সুবর্ণ সুযোগ এসেছিল জ্যঁ-ফিলিপ মাতেতার কাছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েই সেমির টিকিট নিশ্চিত করে নিয়েছে অদম্য-অপ্রতিরোধ্য ফ্রান্স।

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩